নবান্ন থেকেই উৎসবের দিনগুলিতে গোটা শহরে চলবে নজরদারি ৷ কোথাও কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে ৷ এছাড়া উৎসবের মাঝে অসুবিধায় পড়লেই কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন আমজনতা ৷ অভিযোগ পেলেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা ৷
কন্ট্রোল রুমের টোল-ফ্রি নম্বর হল ১০৭০, ২২১৪৩৫২৬ ৷ এছাড়া পুজোয় ২৪ ঘণ্টা খোলা থাকবে পুলিশের কন্ট্রোল রুমও ৷
advertisement
অন্যদিকে, বিসর্জনের সময়সীমা বাড়াল রাজ্য। দশমীর সন্ধে ৬টার বদলে রাত ১০টা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে বলে হাইকোর্টে জানাল রাজ্য সরকার। তবে পঞ্জিকা মতে, বিসর্জনের সময় রাত দেড়টা পর্যন্ত করার অনুরোধ মামলার আবেদনকারীর। মুম্বই পুলিশের উদাহরণ দিয়ে রাজ্যকে খোঁচা আদালতের। সোমবার ফের মামলার শুনানি।
Location :
First Published :
Sep 15, 2017 6:09 PM IST
