বুধবার সকালে কামারহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনার দু’ঘণ্টা কাটতে না কাটতেই ফের দুই সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনাটি কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড উত্তর বাসুদেবপুর এলাকায় এক নালা থেকে উদ্ধার হল।
advertisement
স্থানীয় এলাকার লোকজন নালার জঞ্জালের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দুটি শিশুকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। পুলিশের তৎপরতায় বাচ্চা দুটিকে নালা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বাচ্চা দুটির বয়স আনুমানিক ৫ মাস। কে বা কারা বাচ্চা দুটিকে এই ভাবে নালায় ফেলে দিয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2024 1:43 PM IST
