দমদম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রী সারণী ব্যানার্জীর৷ গত ১৯ তারিখ থেকে তপসিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিল সারণী৷
advertisement
পরিবার সূত্রে খবর, প্লেটলেট কমে যাওয়ার ফলে আজ ভোর রাতে মৃত্যু হয়েছে সেই ছাত্রীর৷ পরিবারের অভিযোগ ডেঙ্গুতে মৃত্যু হয়েছে৷ মৃত ছাত্রীর ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। নাবালিকার মৃত্যুতে গোটা শোকের ছায়া এলাকায় নেমে এসেছে ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 4:04 PM IST
