TRENDING:

Jalpaiguri News: ভাড়াটে খুনি দিয়ে মামাকে খুন করাল ভাগ্নে! চাঞ্চল্য জলপাইগুড়িতে

Last Updated:

বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনা ঘটল ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাষা সজনাপাড়া এলাকায়। জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন আংরাভাষা সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনা ঘটল ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাষা সজনাপাড়া এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন আংরাভাষা সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম।
জলপাইগুড়িতে খুন
জলপাইগুড়িতে খুন
advertisement

এরপর রাত আনুমানিক ২ টো নাগাদ কয়েকজন পুরুষ ও দুইজন মহিলা দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়েন। এরপর আচমকা ধারালো অস্ত্র দিয়ে মেহতাব আলমের ওপর চড়াও হন তারা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব আলম।

স্বামীকে বাঁচাতে এসে ঘটনায় জখম হন স্ত্রী। তবে কোনও মতে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান। এরপর স্থানীয়রা সেখানে ছুটে আসে। ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।

advertisement

View More

এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগ্নে আফতাব হোসেন-সহ ছয়জনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে সুত্র মারফত জানা গেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ভাড়াটে খুনি দিয়ে মামাকে খুন করাল ভাগ্নে! চাঞ্চল্য জলপাইগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল