TRENDING:

Mother saves her son from mountain lion: সিংহের মুখে পাঁচ বছরের সন্তান, খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন মা! জয় হল মাতৃশক্তির

Last Updated:

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের জারি করা একটি বিবৃতি থেকেই এই ঘটনা সামনে এসেছে (Mother saves her son from mountain lion)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: কথায় বলে সন্তানের জন্য হাসিমুখে জীবন বাজি রাখতে পারেন মা৷ সহ্য করতে পারেন যে কোনও কষ্ট৷ ঢাল হয়ে দাঁড়িয়ে যে কোনও বিপদ থেকে সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন মা৷ মাতৃশক্তির এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতারই প্রমাণ রাখলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক মহিলা৷ খালি হাতে লড়ে সিংহের মুখ থেকে নিজের সন্তানকে ছিনিয়ে আনলেন তিনি৷
advertisement

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের জারি করা একটি বিবৃতি থেকেই এই ঘটনা সামনে এসেছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলস কাউন্টির ক্যালাবাসাসে জঙ্গল ঘেঁষা বাড়িটির সামনের অংশে খেলা করছিল মহিলার পাঁচ বছর বয়সি পুত্রসন্তান৷

আচমকাই সেখানে হানা দেয় একটি পাহাড়ি সিংহ৷ শিশুটির উপরে চড়াও হয়ে প্রায় ৪৫ গজ টেনে নিয়ে যায় প্রাণীটি৷ সন্তানের বিপদ দেখে দু' বার ভাবেননি ওই মহিলা৷ খালি হাতেই হিংস্র প্রাণীটির উপরে ঝাঁপিয়ে পড়েন তিনি৷ সর্বশক্তি দিয়ে সিংহটিকে আঘাত করতে করতে সন্তানকে তার গ্রাস থেকে ছাড়িয়ে নেন অজ্ঞাতপরিচয় ওই মহিলা৷ ভয় পেয়ে পিছু হটে প্রাণীটি৷

advertisement

ঘটনার পরই দ্রুত শিশুটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছন ওই মহিলা এবং তাঁর স্বামী৷ শিশুটির মাথা এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত থাকলেও এখন তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ঘটনার কথা জানতে পেরে মহিলার বাড়িতে যান সরকারি আধিকারিকরা৷ বাড়ির কাছেই ঝোপের মধ্যে একটি পাহাড়ি সিংহকে দেখতে পান তাঁরা৷ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাণীটিকে গুলি করে মারা হয়৷ পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় যে ওই সিংহটিই শিশুটিকে আক্রমণ করেছিল৷ ওই এলাকা থেকে আরও একটি পাহাড়ি সিংহকেও বন্দি করা হয়৷ কিন্তু ওই প্রাণীটি আক্রমণ করেনি বুঝতে পেরে সেটিকে ছেড়ে দেওয়া হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mother saves her son from mountain lion: সিংহের মুখে পাঁচ বছরের সন্তান, খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন মা! জয় হল মাতৃশক্তির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল