TRENDING:

Viral: 'আর মজা নয়!' তুর্কি আইসক্রিম বিক্রেতার উপর ঝাঁপিয়ে পড়লেন ব্যক্তি, দেখুন ভিডিও

Last Updated:

Viral Video: ভিডিওতে প্রথমেই দেখা যাচ্ছে যে এক তুর্কি আইসক্রিম বিক্রেতা গ্রাহকের সঙ্গে মজা করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: তুর্কি আইসক্রিম বিক্রেতারা তাঁদের নিজস্ব স্টাইলের আইসক্রিম পরিবেশনের জন্য সারা বিশ্বে বিখ্যাত। আইনসক্রিম কোন দিয়ে গ্রাহকদের আইসক্রিম পরিবেশন করার সময়ে উত্যক্ত করা একপ্রকার স্টাইল হয়ে গিয়েছে তাঁদের।
advertisement

এর আগেও অনেকেই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় তুর্কি আইসক্রিম বিক্রেতাদের অনেক ভিডিও দেখেছেন।

প্রত্যেকটি ভিডিওর সারমর্ম মোটামুটি এক। বিক্রেতারা সহজে গ্রাহকদের আইসক্রিম দেন না। কখনও কখনও গ্রাহকরা খুব রেগে যান, কিন্তু তুর্কি আইসক্রিম বিক্রেতা থামেন না এবং তাঁরা উপভোগ করতে থাকেন। তাঁদের অভিনয়ে কেউ কেউ বিরক্ত হলেও, কিছু সোশ্যাল মিডিয়ায় অনেককেই মজা করতে দেখা যায়। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তি তুর্কি আইসক্রিম বিক্রেতার এমন কাণ্ডে মেজাজ হারিয়ে ফেলেন।

advertisement

তার পরের কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে প্রথমেই দেখা যাচ্ছে যে এক তুর্কি আইসক্রিম বিক্রেতা গ্রাহকের সঙ্গে মজা করছেন।

তুর্কি আইসক্রিম বিক্রেতা তাঁর নিজস্ব স্টাইলে আইসক্রিম পরিবেশন করছেন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও, হঠাৎ করে ওই গ্রাহক কার্যত মেজাজ হারিয়ে ফেলেন। আইসক্রিমের উপরেই ঝাঁপিয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন, ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ

আরও পড়ুন, আরও ২৪ ঘণ্টা তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা কোথায়? হাওয়া অফিসের পূর্বাভাসে বদলের ইঙ্গিত

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

শেষে দেখা যায়, আইসক্রিম দেওয়ার লাঠিটি ধরেই আইসক্রিম খেতে শুরু করেন ওই গ্রাহক। আশেপাশের সকলে ওই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন ভিডিও দেখে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: 'আর মজা নয়!' তুর্কি আইসক্রিম বিক্রেতার উপর ঝাঁপিয়ে পড়লেন ব্যক্তি, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল