TRENDING:

পিৎজা অর্ডার দিলে কী হয় জানেন না মহিলা; ডেলিভারি ম্যানের নাকাল ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল

Last Updated:

ভিডিও ফুটেজ আমাদের দেখাচ্ছে যে মাথায় টুপি দেওয়া এক অল্পবয়স্ক ডেলিভারি ম্যান দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন একটা ব্যাগ হাতে নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই দেশে তো সরকার নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে! তা বলে অন্য সব দেশের সরকার তো আর এই পদক্ষেপ নেয়নি। ফলে TikTok ইউজাররা তাঁদের উদ্ভট সব ভিডিওর মাধ্যমে বিশ্বের মন জয় করে চলেছেন আগের মতোই! তার বেশ কয়েকটা নিয়ে আগের মতোই হইচইও পড়ে যাচ্ছে বিশ্বে।
পিৎজা অর্ডার দিলে কী হয় জানেন না মহিলা; ডেলিভারি ম্যানের নাকাল ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল!
পিৎজা অর্ডার দিলে কী হয় জানেন না মহিলা; ডেলিভারি ম্যানের নাকাল ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল!
advertisement

সম্প্রতি নিজের TikTok ভিডিওর সৌজন্যে যে সুন্দরী মহিলা বিশ্বের কৌতূহলের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন তাঁর আসল নাম এখনও পর্যন্ত জানা যায়নি। শুধু জানা গিয়েছে যে তাঁর TikTok ইউজার আইডি হল @Breenana999। দ্য মিরর সংবাদপত্রে তাঁর অদ্ভুত কীর্তি বা সারল্যের কাহিনি প্রকাশিত হয়েছে বেশ ফলাও করে।

দ্য মিররে প্রকাশিত ওই খবরের সঙ্গে একটি ভিডিও ক্লিপও এমবেড করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে এক সাদা-কালো ফুটেজ। দেখে বুঝে নিতে কোনও অসুবিধা হচ্ছে না যে এক্ষেত্রে ক্যামেরা দরজার হাতলে লাগানো ছিল, যেমনটা বিদেশের অনেক বাড়িতেই থাকে। সেই ভিডিও ফুটেজ আমাদের দেখাচ্ছে যে মাথায় টুপি দেওয়া এক অল্পবয়স্ক ডেলিভারি ম্যান দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন একটা ব্যাগ হাতে নিয়ে। পিৎজা অর্ডার দিলে তা গরম রাখার জন্য যে রকম ব্যাগ ব্যবহার করেন ডেলিভারি পার্সনরা, এই ব্যাগটিও সেই রকমই দেখতে।

advertisement

পরের ধাপে দেখা যাচ্ছে যে দরজা খুলে বেরিয়ে এলেন ওই TikTok ইউজার। তিনি ওই ডেলিভারি ম্যানকে পিৎজার দাম দিলেন, হাতে ধরিয়ে দিলেন খানকয়েক টাকা। তার পরেই ঘটল অবাক কাণ্ড। ডেলিভারি ম্যানকে তিনি ব্যাগ থেকে তাঁর পিৎজার বাক্সটা বের করার অবসরটুকুও দিলেন না। বদলে গোটা ব্যাগটাই এক ছোঁ মেরে নিয়ে ঢুকে গেলেন বাড়ির ভিতরে!

advertisement

ওই মহিলা পরে জানিয়েছেন যে পিৎজা অর্ডার দেওয়ার পর কী হয়, কী ভাবে খাবার আসে, তা না কি তিনি জানতেন না! তিনি ভেবেছিলেন যে গোটা ব্যাগটাই তাঁর, তাই সেটা নিয়ে চলে গিয়েছিলেন বাড়ির ভিতরে। ঘটনার সমাধান কী ভাবে হয়, সেটা অবশ্য জানা যায়নি। তবে প্রশ্ন তুলেছেন অন্য ইউজাররা- ওই ডেলিভারি ম্যান-ই বা এরকম একটা কাণ্ড ঘটতে দিলেন কেন? যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে মহিলা অতিরিক্ত সরল, তাঁর তো আর আর এটা প্রথম খাবার ডেলিভারি দিতে আসা নয়! তাহলে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

এরও উত্তর মেলেনি! শুধু ইউজাররা মজা করে বলছেন যে হয় তো ব্যাগটা ভারি ছিল, তাই মহিলা ওটা নিয়ে ভিতরে চলে যাওয়ায় একটু জিরিয়ে নেওয়ার সুযোগ পেয়ে খুশিই হয়েছিলেন ওই ডেলিভারি ম্যান!

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পিৎজা অর্ডার দিলে কী হয় জানেন না মহিলা; ডেলিভারি ম্যানের নাকাল ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল