TRENDING:

Viral Video: চেয়ার ঠেলে নিয়ে গিয়ে চুরি করে খাবার খেল পোষ্য কুকুর, ভাইরাল ভিডিও দেখলে চমকাবেন!

Last Updated:

২৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, রান্নাঘরের তাকের উপর রাখা খাবারে তার নজর পড়েছে (Viral Video)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই নজর কাড়ে নেটিজেনের। কিন্তু সম্প্রতি পোষ্য এক কুকুরের খাবার চুরি করে খাওয়ার ভিডিও দেখলে যে কেউ চমকে উঠবেন। ২৫ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, রান্নাঘরের তাকের উপর রাখা খাবারে তার নজর পড়েছে (Viral Video)। কিন্তু তাকের উচ্চতার কারণে সেই অবধি পৌঁছতে পারছিল না সে। বুদ্ধি খাটিয়ে একটি চেয়ারকে ঠেলে সেই তাকের কাছে নিয়ে গেল কুকুরটি। এর পর চেয়ারের উপর উঠে খাবার সাবার করল কুচকুচে কুকুরটি।
advertisement

কুকুরটির মালিক নিজেই এই কাণ্ড মোবাইলে রেকর্ড করেছেন। শেয়ার করেছেন ট্যুইটারে। ক্যাপশনে তিনি লিখেছেন, 'যখন এক মিনিটের জন্য আপনি আপনার কুকুরকে একা ছেড়ে দেন'। কুকুরের এমন চুরি করে খাবার খাওয়ার ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ৩.৩ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটি।

advertisement

advertisement

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

কুকুর-বিড়ালের এমন নানা ধরনের মজার ভিডিও মাঝে মাঝেই শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাদের নানা কাণ্ড কারখানা ভাইরালও হয় নেটপাড়ায়। এই কালো কুকুরের খাবার চুরির কাণ্ড দেখে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ তার কুকুরের চিকেন উইংস চুরির কথা লিখেছেন, কেউ আবার পিৎজা চোর কুকুরের গল্প বলেছেন। তবে রবিবারের সকালে এই কালো কুকুরের কাণ্ড নিঃসন্দেহে আপনার মন ভালো করে দেবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: চেয়ার ঠেলে নিয়ে গিয়ে চুরি করে খাবার খেল পোষ্য কুকুর, ভাইরাল ভিডিও দেখলে চমকাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল