TRENDING:

Vanuatu Citizenship: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: ভারতে ফিরলে গ্রেফতার হওয়া নিশ্চিত৷ এই অবস্থায় বিভিন্ন মামলায় পলাতক অনেক ভারতীয়েরই পছন্দের ঠিকানা হয়ে উঠছে ভানুয়াতু৷ এবার এই তালিকায় নতুন সংযোজন আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি৷ ইতিমধ্যেই তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে খবর৷ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেওয়ার জন্য লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে আবেদনও জমা দিয়েছেন তিনি৷ ২০১০ সাল থেকে লন্ডনেই ছিলেন আইপিএল-এ কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদি৷
ভানুতুতুর নাগরিক হলেন ললিত মোদি৷
ভানুতুতুর নাগরিক হলেন ললিত মোদি৷
advertisement

ভারতীয়দের কাছে এতদিন প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ভানুয়াতুর নাম কার্যত অজানাই ছিল৷ কিন্তু ক্রমেই এই দ্বীপরাষ্ট্রটিকে নিয়ে ভারতীয়দের মধ্যে আগ্রহ বাড়ছে৷ কীভাবে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়া যায়, গুগলে সেই খোঁজও করছেন অনেকে৷

আরও পড়ুন: ‘৯ মাসের মধ্যে সন্তান জন্ম দাও, না হলে চাকরি যাবে!’ কোন দেশে এমন আজব ফতোয়া জারি জানুন…

advertisement

ভানুয়াতুতে মোটা টাকা বিনিয়োগ করে যে কেউ সেদেশের পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে পারেন৷ ধনী এবং সম্পদশালীদের দেশের নাগরিক করতে এই উদ্যোগ নিয়েছে ভানুয়াতুর সরকারই৷

ভানুয়াতুর নাগরিকত্ব নিলে কী কী সুবিধে?

ভানুয়াতুর নাগরিকদের কোনও আয়কর জমা দিতে হয় না৷ অর্থাৎ, ভানুয়াতুর ভিতরে অথবা বিদেশ থেকেও কোনও নাগরিক যত টাকা আয় করুন না কেন, ভানুয়াতুতে কোনও আয়কর দিতে হয় না৷

advertisement

ভানুয়াতুতে কোনও কর্পোরেট ট্যাক্সও নেই৷ ফলে কারও ব্যবসা যদি ভানুয়াতুতে নথিভুক্ত করা থাকে তাহলে তিনি দেশে অথবা বিদেশ থেকে সেই ব্যবসার সূত্রে যত টাকাই আয় করুন না কেন, কোনও কর দিতে হয় না৷

এই দ্বীপরাষ্ট্রটিতে কোনও গিফট ট্যাক্স, এস্টেট ট্যাক্স নেওয়া হয় না৷ অদূর ভবিষ্যতে ক্রিপ্টো কারেন্সির লেনদেনের জন্যও আদর্শ ঠিকানা হয়ে উঠতে চলেছে ভানুয়াতু৷ এমনটাই মত বিশেষজ্ঞদের৷

advertisement

ভানুয়াতুর মুদ্রার নাম ভাতু৷ বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী ভারতের ১ টাকা বিনিময়ে ভানুয়াতু ১.৪০৬৫১ ভাতু পাওয়া যাবে৷

২০২৪ সালের সমীক্ষায় ১৫০টি দেশের মধ্যে সবথেকে সুখী দেশ হিসেবে শীর্ষ স্থান দখল করেছিল ভানুতুতু৷ ২০০৬ সালেও এই শিরোপা জিতেছিল দেশটি৷

কীভাবে ভানুতুতু পৌঁছতে হয়?

বিশ্বের অনেকগুলি জনপ্রিয় এবং পরিচিত শহর থেকেই ভানুয়াতু যাওয়া য়ায়৷ অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে এই দ্বীপ রাষ্ট্রটির দূরত্ব তিন থেকে চার ঘণ্টার৷ ফিজি, নিউজিল্যান্ডের মতো দেশগুলি থেকেও ভানুয়াতু যাওয়ার সরাসরি বিমান রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

২০২০ সালের সুমারি অনুযায়ী ভানুয়াতুর জনসংখ্যা তিন লক্ষের সামান্য কিছু বেশি৷ যা নয়ডার জনসংখ্যার প্রায় অর্থেক৷ এই দ্বীপরাষ্ট্রটিতে দীর্ঘ দিন ধরে ফরাসি এবং ব্রিটিশ উপনিবেশ ছিল৷ ১৯৮০ সালে দেশটি স্বাধীন হওয়ার পর নাম হয় ভানুয়াতু৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Vanuatu Citizenship: ভারতে ফিরলেই বিপদ, ভানুয়াতুর নাগরিক হলেন ললিত মোদি! ছোট্ট এই দেশে কী কী সুবিধে, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল