TRENDING:

Dubai US Consulate Attack: দুবাইয়ে ফের হামলা ইরানের! এবার টার্গেট US কনস্যুলেট..প্রথমে বিস্ফোরণের শব্দ, তারপরেই আগুন

Last Updated:

দুবাইয়ের মূল দুই বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)। দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: বিশ্বের সবচেয়ে ‘নিরাপদ’ শহরও এখন আর নিরাপদ নয়৷ পর পর বিমানহানা ইরানের৷ ঝলমলে আকাশের স্কাইলাইন এখন মাঝমধ্যেই ঢাকছে কালো ধোঁয়ায়৷ রবিবারের পরে এবার আবারও দুবাইতে হামলা চালাল ইরান৷ এবার সরাসরি মার্কিন কনস্যুলেটকে টার্গেট করা হয়েছে বলে জানা গিয়েছে৷ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও খবরটির সত্যতা নিশ্চিত করেছেন৷ জানিয়েছেন, দুবাইয়ের ইউএস কনস্যুলেটের সব কর্মীই নিরাপদে রয়েছেন৷
দুবাইয়ে ফের হামলা
দুবাইয়ে ফের হামলা
advertisement

এদিন আমেরিকার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, মার্কিন কনস্যুলেট অর্থাৎ দূতাবাসের বাইরে একটি ড্রোন হামলা হয়, যার জেরে আগুন লেগে যায়৷

আরও পড়ুন: ভবানীপুরই কি এবারের নতুন নন্দীগ্রাম! ‘..ঘরে ঢুকে মারতে হবে,’ বড় ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ

সোশ্যাল মিডিয়া ‘X’-এ দুবাই মিডিয়া অফিস পোস্ট করেছে, ‘মার্কিন দূতাবাসের সামনে ড্রোন হামলার জেরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ যা পরে সফলভাবে নিভিয়ে ফেলা হয়’৷

advertisement

dubai

স্থানীয় বাসিন্দারা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, তাঁরা হঠাৎ করেই জোরে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পান৷ একজন বলেন, তিনি আওয়াজ শোনার সঙ্গেই সঙ্গেই মার্কিন সকনস্যুলেটের বাইরে আগুন দেখতে পান৷ এলাকায় সাদা পোশাকে থাকা স্থানীয় পুলিশকর্মীরা দ্রুত বিস্ফোরণস্থলে আসেন এবং গোটা এলাকা কর্ডনড অফ করে ফেলা হয়৷ চলে আসে ইমারজেন্সি টিম-ও৷ তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷

advertisement

আরও পড়ুন: কে এই মোজতবা হোসেইনি? সুপ্রিম লিডার..খামেনেই নিধনের পরে যিনি বসলেন ইরানের ক্ষমতার শিয়রে

গত শনিবার আমেরিকা ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই গালফ এলাকার একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান৷ হামলা চালানো হয়েছে গালফ এলকারা বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষম, অদম্য জেদকে জয়, প্রকাশ পাচ্ছে অর্পণের কাব্যগ্রন্থ কোনও এক মায়াবী স্পেস
আরও দেখুন

সৌদি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দু’টি ড্রোনের আঘাতে ছোট আগুন লাগার কয়েক ঘণ্টা পরেই দুবাইয়ের এই ঘটনাটি ঘটেছে। সোমবার, কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালানো হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dubai US Consulate Attack: দুবাইয়ে ফের হামলা ইরানের! এবার টার্গেট US কনস্যুলেট..প্রথমে বিস্ফোরণের শব্দ, তারপরেই আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল