সংস্থার মাথা, আইএজি–র পক্ষ থেকে বলা হয়েছে ২০১৯ সালের চাহিদাতে না পৌঁছানো পর্যন্ত এই পরিকাঠামোগত পরিবর্তন চলবে।। খবরের প্রেক্ষিতে বিমানচালক ইউনিয়ন Balpa জানিয়েছে, তাঁরা প্রতিটি ছাঁটাইয়ের বিরুদ্ধে সমান তালে লড়াই করবেন।
একটি বিবৃতি জারি করে আইএজি জানিয়েছে, ‘এখনও এই বিষয়টি আলোচনা সাপেক্ষ, তবে মনে করা হচ্ছে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্রিটিশ এয়ারওয়েজের ওপর। এর ফলে ছাঁটাইয়ের কবলে পড়তে পারেন প্রায় ১২০০০ কর্মী। সংস্থা আরও জানিয়েছে, করোনা ভাইরাস পূর্ববর্তী পরিস্থিতিতে পৌঁছতে আরও বেশ কয়েকবছর সময় লাগবে, আর সেই কারণেই এই ছাঁটাই।
advertisement
এই একই কথা জানিয়েছে একাধিক বিমানসংস্থা। এই বিবৃতির পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান আধিকারিক এলেক্স ক্রুজ একটি চিঠিতে কর্মীদের জানিয়েছেন, ‘শেষ কয়েক সপ্তাহে অসামরিক বিমান বাণিজ্য অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে। আমাদের এখনই ব্যবস্থা নেওয়া দরকার। আমরা একশো বছরের ইতিহাসে অনেক বাধা বিপত্তি একটি সংগঠিত, সুসংবদ্ধ সংস্থা হিসাবে কাটিয়ে উঠেছি। এবারেও আমরা কাটিয়ে উঠতে পারব বলেই আশা করছি।’
এই সংস্থায় কাজ করেন প্রায় সাড়ে চার হাজার বিমানচালক ও ১৬ হাজার কেবিন ক্রিউ। সব মিলিয়ে কর্মীর সংখ্যা প্রায় ২৩ হাজার।
