ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলার সময় দুবাইয়ে মার্কিন সেনার ওই ঘাঁটিতে মেরিন বাহিনীর ১৬০ জন সদস্য উপস্থিত ছিলেন৷ গোয়েন্দা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, ড্রোন এবং মিসাইল ব্যবহার করে এই হামলায় আমেরিকা অন্তত ১০০ জন সেনাকে হারিয়েছে৷
অন্যদিকে ইরান আরও দাবি করেছে, মার্কিন এবং ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত তাদের দেশে ১০৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাসগুলিকে তারা এবার নিশানা করবে৷ এ দিন লেবাননেও হামলা চালিয়েছে ইরান৷
advertisement
রিয়াধে মার্কিন দূতাবাস চত্বরে থাকা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র দফতরেও ইরান ড্রোন হামলা চালায়৷ যদিও এই হামলায় সিআইএ স্টেশনের কোনও ক্ষতি হয়নি বলে পাল্টা দাবি করেছে আমেরিকা৷ মার্কিন সেনার পাল্টা দাবি, আমেরিকা এবং তার সহযোগী দেশগুলির উপরে ইরানের হামলার ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে৷ একই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
বুধবারই ভোররাতে ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের একটি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় আমেরিকা৷ যুদ্ধ জাহাজ ডুবে গিয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷
