TRENDING:

Taliban Forms Government in Afghanistan: সরকার গঠনের ঘোষণা তালিবানদের, নেতৃত্বে মহম্মদ হাসান আখুন্দ! পাক মদতেই কাটল জট?

Last Updated:

পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান ফৈয়াজ হামিদ কাবুলে পৌঁছনোর বাহাত্তর ঘণ্টার মধ্যেই সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল তালিবানরা (Taliban Forms Government in Afghanistan)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাবুল: আফগানিস্তানে তালিবান সরকারের নেতৃত্ব দেবেন মোল্লাহ মহম্মদ হাসান আখুন্দ৷ এ দিনই তালিবানদের তরফে আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে৷ তালিবানদের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদর হবেন আফগান সরকারের উপ প্রধান৷
advertisement

পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান ফৈয়াজ হামিদ কাবুলে পৌঁছনোর বাহাত্তর ঘণ্টার মধ্যেই সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিল তালিবানরা৷ কারণ প্রায় তিন সপ্তাহ আগে আফগানিস্তানের দখল নিয়ে সরকার গঠন করতে পারছিল না তালিবানরা৷

তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দিন জানিয়েছেন, 'যে মন্ত্রকগুলির মন্ত্রী অবিলম্বে মন্ত্রী প্রয়োজন, আমরা শুধু সেগুলির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করছি৷ অন্যান্য মন্ত্রীদের নামও কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে৷ আমাদের নীতি এবং দৃষ্টিভঙ্গি খুবই স্বচ্ছ৷'

advertisement

তালিবানদের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মহম্মদ ইয়াকুব মুজাহিদ৷ অভ্যন্তরীণ মন্ত্রী হচ্ছে আলহাজ খালিফা৷ চিফ অফ আর্মি স্টাফের দায়িত্ব সামলাবেন আলহাজ মোল্লাহ ফাজেল৷ বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আমির খান মুতাক্কি৷

সংবাদমাধ্যমের সামনে তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, 'আমরা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসেছি৷ বর্তমান পরিস্থিতি বিক্ষোভ দেখানোর জন্য আদর্শ নয়৷ এই ধরনের বিক্ষোভ দেশের সুরক্ষায় ব্যাঘাত ঘটায়৷ বিক্ষোভকারীদের কাছে আমার অনুরোধ, এখন আপনারা কোনও বিক্ষোভ দেখাবেন না৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

গত ১৫ অগাস্ট কাবুলের দখল নিয়ে নিয়েছিল তালিবানরা৷ তার পর থেকে চেষ্টা চালিয়ে গেলেও সরকার গঠন করতে পারছিল না তারা৷ ফলে ঘোষণাও হচ্ছিল না৷ পূর্বতন আফগান সরকারেরও অভিযোগ ছিল, তালিবানদের মদত দেয় পাকিস্তান৷ যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এসেছে৷ কিন্তু এবার সরকার গঠন নিয়ে তালিবানদের জটিলতা কাটাতে কাবুলে পৌঁছে গিয়েছিলেন আইএসআই প্রধান৷ তার পর পরই সরকার গঠনের ঘোষণা করে ফেলল তালিবানরা৷ এখন অবশ্য আর রাখঢাক নয়, আফগানিস্তানের তালিবান সরকারকে প্রকাশ্যেই সমর্থন জানাচ্ছে পাকিস্তান৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Taliban Forms Government in Afghanistan: সরকার গঠনের ঘোষণা তালিবানদের, নেতৃত্বে মহম্মদ হাসান আখুন্দ! পাক মদতেই কাটল জট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল