TRENDING:

Bangladesh Election 2024: প্রতিপক্ষ মাঠে নেই, ভোটারদেরও দেখা নেই! শাকিবের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা

Last Updated:

এই চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রচারেই নামেননি৷ কংগ্রেস প্রার্থী নামমাত্র প্রচার চালিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতেছেন৷ প্রথমবার নির্বাচনে নেমেও জয় প্রায় নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের৷ একসময়ের সতীর্থ মাশরাফি মোর্তাজার মতোই সাংসদ হওয়ার পথে শাকিব৷
শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছেন শাকিব৷ ছবি- শেখ হাসিনার এক্স হ্যান্ডেল থেকে নেওয়া.
শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছেন শাকিব৷ ছবি- শেখ হাসিনার এক্স হ্যান্ডেল থেকে নেওয়া.
advertisement

আজ, রবিবার বাংলাদেশে নির্বাচন৷ ক্ষমতাসীন দল শেখ হাসিনার আওয়ামি লিগের হয়ে মগুরা-১ কেন্দ্র থেকে সাংসদ পদপ্রার্থী শাকিব৷ এ দিন সকালে সপরিবারে ভোটও দিয়ে দিয়েছেন তারকা এই অলরাউন্ডার৷ ক্রিকেট মাঠে ব্যাটে-বলে কঠিন প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হলেও ভোটের ময়দানে শাকিবের বিরুদ্ধে সেরকম শক্ত প্রার্থী কেউ নেই৷ বলা ভাল, শাকিবের সাংসদ হওয়া এখন সময়ের অপেক্ষা৷ বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শাকিব কত ভোটে জেতেন, সেটাই একমাত্র কৌতূহলের বিষয়৷ কারণ সকাল থেকে শাকিবের কেন্দ্রেও সেভাবে ভোটারদের উৎসাহ চোখে পড়েনি৷ শাকিবের অবশ্য আশা, বেলা বাড়লে ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় বাড়বে৷

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে আজ ভোট, কত আসনে? সরকার গঠনেই বা কত সিট প্রয়োজন? হাসিনার বড় চ্যালেঞ্জ

সদর উপজেলার একাংশ এবং শ্রীপুর এলাকা নিয়ে গঠিত বাংলাদেশের মগুরা-১ সংসদ এলাকাটি৷ এই কেন্দ্রে শাকিবের বিপক্ষে মোট চারজন প্রার্থী রয়েছেন৷ তাঁরা হলেন বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল হোসেন, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা এবং তৃণমূল বিএনপি-র সঞ্জয় কুমার সাহা৷

advertisement

এই চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রচারেই নামেননি৷ কংগ্রেস প্রার্থী নামমাত্র প্রচার চালিয়েছেন৷ ফলে শাকিবের জয় নিয়ে কোনও সংশয় নেই আওয়ামি লিগের কর্মী, সমর্থকদের৷

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশের বহু ক্রিকেটপ্রেমীর বিরাগভাজন হয়েছেন শাকিব৷ ভোটে শেষ পর্যন্ত সাংসদ হিসেবে তিনি মানুষের মন জয় করতে পারেন কি না, তা অবশ্য সময় বলবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2024: প্রতিপক্ষ মাঠে নেই, ভোটারদেরও দেখা নেই! শাকিবের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল