TRENDING:

Bangladesh clash: বাংলাদেশে মৃত শতাধিক, কারফিউয়ের মধ্যেই আজ ঢাকা অভিযানের ডাক ছাত্রদের!

Last Updated:

নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে দেশের শাসক দল আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, সাংসদদের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বাংলাদেশে শুরু হওয়া নতুন ছাত্র আন্দোলনে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে বিক্ষোভকারীরা যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন প্রায় ১৫ জন পুলিশকর্মী৷ বিক্ষোভে লাগাম টানতে রবিবার সন্ধে থেকেই অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার৷ এরই মধ্যে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের পক্ষ থেকে ঢাকা অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ এই অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীদের ঢাকায় জমায়েত করার ডাক দেওয়া হয়েছে৷ শেষ পর্যন্ত কারফিউকে উপেক্ষা করে আন্দোলনকারীরা ঢাকার দিকে এগনোর চেষ্টা করলে আজ পরিস্থিতি আরও খারাপ হতে পারে৷
শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ৷
শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ৷
advertisement

নতুন করে শুরু হওয়া বিক্ষোভে আন্দোলনকারী, আওয়ামি লিগের সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রবিবার পর্যন্তই একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ এর আগের দফার সংঘর্ষেও প্রায় দুশো মানুষেরও মৃত্যু হয়েছিল৷

আরও পড়ুন: বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব! ঝড় উঠতে চলেছে বিধানসভায়? শাসক-বিরোধী টক্কর তুঙ্গে

নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে দেশের শাসক দল আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, সাংসদদের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, মঙ্গলবারের পরিবর্তে তারা আজ, সোমবারই ঢাকায় ছাত্র- নাগরিক অভ্যুত্থানের ডাক দিয়েছেন৷ মূলত ঢাকা সংলগ্ন জেলাগুলি থেকে ছাত্র এবং আন্দোলনকারীদের যেভাবে সম্ভব ঢাকায় আসতে বলা হয়েছে৷ আসিফ মাহমুদ বলেন,‘এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই। যে যেভাবে পারেন, ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব।’

advertisement

সংঘর্ষে লাগাম টানতে ইতিমধ্যেই বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে৷ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও বন্ধ করে দেওয়া হয়েছে৷ ৪জি ইন্টানেট পরিষেবাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷

যদিও নতুন করে ছড়িয়ে পড়া হিংসার পিছনে নাশকতামূলক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর দাবি, ছাত্র নয়, আন্দোলনের নামে এই হিংসা ছড়ানোর পিছনে রয়েছে সন্ত্রাসবাদীরা৷ শেখ হাসিনা বলেন, দেশবাসীর কাছে আমার আবেদন, শক্ত হাতে এই সন্ত্রাসবাদীদের দমন করুন৷

advertisement

বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ যাঁরা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তাঁদের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে৷ কোনও প্রয়োজনে জরুরি ফোন নম্বর ব্যবহার করে ঢাকার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশে থাকা ভারতীয়দের৷ ঢাকায় ভারতীয় দূতাবাসের নম্বরগুলি হল- +৮৮০১৯৫৮৩৮৩৬৭৯, +৮৮০১৯৫৮৩৮৩৬৮০, +৮৮০১৯৩৭৪০০৫৯১৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

বাংলাদেশের এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও৷ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার প্রধান ভোলকার টার্ক, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে নিশানা না করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছেন৷ সোমবার আন্দোলনকারীরা ঢাকায় যে অভিযানের ডাক দিয়েছে, তাকে কেন্দ্র করে ফের নতুন করে সংঘর্ষে আরও প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের ওই কর্তা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh clash: বাংলাদেশে মৃত শতাধিক, কারফিউয়ের মধ্যেই আজ ঢাকা অভিযানের ডাক ছাত্রদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল