TRENDING:

ইমরান খান সরকারের বিরুদ্ধে ' ফ্যাসিস্ট গো ব্যাক' স্লোগান পাক অধিকৃত কাশ্মীরে

Last Updated:

আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরে বহু মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ইমরান খানের বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীরে বালাকোটের চেয়েও ভয়ংকর হামলা চালাতে পারে ভারত৷ যদি ভারত-পাকিস্তান যুদ্ধ লাগে, তা হলে তার জন্য দায়ী হবে আন্তর্জাতির মঞ্চ৷ পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভায় এই মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ একই সঙ্গে দাবি করেন, ভারত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ এরপরই খোদ পাক অধিকৃত কাশ্মীরেই ইমরানের বিরুদ্ধে উঠল 'গো ব্যাক' স্লোগান৷
advertisement

পাক অধিকৃত কাশ্মীরে বহু মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ইমরান খানের বিরুদ্ধে৷ স্লোগান দিতে থাকেন, 'পাকিস্তানি ফ্যাসিস্ট গো ব্যাক৷' অন্যদিকে কাশ্মীর নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের পর বালুচিস্তানের মানুষও তাঁদের নিয়ে ভারত সরকারকে চিন্তা-ভাবনা করার জন্য আবেদন জানাচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়
আরও দেখুন

বালুচিস্তান চিনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে, বালুচিস্তানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে৷ চিন ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য করিডোর তৈরির পর, বালুচিস্তানের প্রাকৃতিক গ্যাস নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছে চিন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইমরান খান সরকারের বিরুদ্ধে ' ফ্যাসিস্ট গো ব্যাক' স্লোগান পাক অধিকৃত কাশ্মীরে