TRENDING:

এখানে ২৭ টাকা পর্যন্ত সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল !

Last Updated:

ইমরান খানের সরকার পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম প্রায় ১৫ থেকে ৩৮ শতাংশ কমিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: করোনা ভাইরাসের জন্য লকডাউনের জেরে জ্বালানির চাহিদা কমে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গিয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও সেই হিসেবে ভারতে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ৷ অন্যদিকে অবশ্য পাকিস্তানে তেলের দাম অনেকটাই কমে যাওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ ৷ পাক সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম অনেকটাই কমিয়েছে ৷ ইমরান খানের সরকার পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম প্রায় ১৫ থেকে ৩৮ শতাংশ কমিয়েছে ৷
advertisement

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে লকডাউন জারি করা হয়েছে৷ এর জেরে সবার জীবনেই প্রভাব পড়েছে ৷ অনেকের আয় কমে গিয়েছে ৷ সেই সমস্ত দিক মাথায় রেখেই মন্ত্রালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তে পেট্রোলের দাম ১৫ টাকা ও ডিজেল ২৭ টাকা সস্তা হয়ে গিয়েছে ৷ এর জেরে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৫৮ টাকা থেকে কমে ৮১.৫৮ টাকা হয়ে গিয়েছে ৷

advertisement

অন্যদিকে ডিজেলের দাম ১০৭.২৫ টাকা থেকে কমে ৮০.০১ টাকা হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ Ogra-র তরফে জানানো হয়েছে আগামী মাসে পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৫.৯০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এতে ২১.৪ শতাংশ কমানো হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! দাম শুরু মাত্র ৫ টাকা থেকে, কেনাকাটার হিড়িক
আরও দেখুন

ভারতে আজ লকডাউনের ৩৮ তম দিনেও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
এখানে ২৭ টাকা পর্যন্ত সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল