TRENDING:

Pakistan Army Viral Video: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! শরিফ একেবারেই ভদ্র নন, কটাক্ষ সমাজমাধ্যমে

Last Updated:

সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভরা সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী৷ পাক মেজর জেনারেলের এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ আর তার পরই পাক সেনা মুখপাত্রের তুমুল সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে৷
ভাইরাল ভিডিও-র দৃশ্য৷
ভাইরাল ভিডিও-র দৃশ্য৷
advertisement

সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷ ইমরান খানকে দেশবিরোধী এবং ভারতের নির্দেশে কাজ করার মতো গুরুতর অভিযোগ এনে নতুন করে মামলা করেছে পাকিস্তান সরকার৷ এর পিছনে পাক সেনারই প্রভাবের অভিযোগ উঠেছে৷ তা নিয়েই সেনা মুখপাত্রকে প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷

advertisement

ওই মহিলা সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজর জেনারেল চৌধুরী বলেন, আরও একটি বিষয় এর সঙ্গে যোগ করুন৷ ইমরান খান একজন মানসিক রোগী৷ আর এই জবাব দেওয়ার আগেই ওই মহিলা সাংবাদিককে তিনি চোখ মারেন বলে অভিযোগ৷ যা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরাও পড়ে যায়৷ এর পরই পাক সেনা কর্তার তুমুল সমালোচনা শুরু হয় সমাজমাধ্যমে৷

advertisement

শরিফ শব্দটির বাংলা অর্থ ভদ্র৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে একজন কটাক্ষ করে লিখেছেন, নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করেননি পাক সেনার মুখপাত্র৷ অনেকেই ক্ষুব্ধ হয়ে লিখেছেন, পাক সেনাবাহিনীর নীচে নামার নতুন মাপকাঠি তৈরি করলেন আহমেদ শরিফ চৌধুরী৷

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

গত কয়েকমাসে পাক সেনার হয়ে সাংবাদিক বৈঠকে মাঝেমধ্যেই দেখা যায় যাচ্ছিল আহমেদ শরিফ চৌধুরীকে৷ এমন কি অপারেশন সিঁদুরের সময়ও পাক সেনার হয়ে সাংবাদিক বৈঠকে দেখা যেত এই সেনা কর্তাকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Army Viral Video: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র! শরিফ একেবারেই ভদ্র নন, কটাক্ষ সমাজমাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল