TRENDING:

নেই খাবার, নেই ওষুধ, বেরিয়ে আছে হাড়-পাঁজর, ‘পশুরাজ’ সিংহের এ কী দশা, উত্তাল গোটা নেটদুনিয়া

Last Updated:

করুণ- মর্মান্তিক পরিণতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুদান :  এ কী দশা ৷ পশুদের মধ্যে সিংহকে রাজা বলে মানা হয় ৷ তাদের এই অবস্থা ৷ রবিবার সুদানের রাজধানী খার্তুমের আল কুরেশি চিড়িয়াখানায় সিংহদের যা অবস্থা তা দেখে গোটা বিশ্বের নেটিজেনদের অবস্থা থ ৷ না আছে খাবার না আছে ওষুধপত্র - তাই ফল যা হয়েছে তা আর চোখে দেখা যাচ্ছে না ৷ রবিবার দিন চিড়িয়াখানায় সাধারণ দর্শক, স্বেচ্ছ্বাসেবী সংগঠনের কর্মচারী, থেকে ফটো জার্নালিস্টরা সেই সিংহগুলির ছবি অনলাইনে শেয়ার করার পরেই তুফান উঠেছে ৷ এই সিংহকে যেন সঠিক খাদ্য ও পরিষেবা পায় তার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ তৈরি হয়েছে এক নয়া ক্যাম্পেন #Sudananimalrescue৷ ৷
advertisement

পাঁচটি সিংহকে একইসঙ্গে এইভাবে না খেতে পাওয়ার ঘটনায় সকলেই অবাক ৷ প্রথমে ফেসবুকে এই ছবি পোস্ট হয়েছে ওসমান সালি নামের একটি হ্যান্ডল থেকে ৷ তিনি দাবি করেন এদের একটা ভালো বাসস্থান দেওয়া হক ৷

পার্কের পক্ষ থেকে আধিকারিক জানানো হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে এই সিংহগুলি নিজেদের ওজনের দুই তৃতীয়াংশ শরীরের ওজন হারিয়েছে ৷ চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে খাবার অধিকাংশ দিনই পাওয়া যায় না ৷ তাঁরা জানিয়েছেন কখনও কখনো নিজেদের টাকা থেকে খাবার কিনে আনেন ৷ তাই দিয়ে এই পশুদের পুরো খাবার যোগাড় করা যায় না ৷

advertisement

খার্তুমের এই চিড়িয়াখানা মিউনিসিপ্যালিটির দ্বারা পরিচালিত আর একটা বড় অংশ প্রাইভেট ডোনারদের দানে চলে ৷ এই মুহূ্র্তে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে সুদান ৷ যার জেরে খাবারের দাম প্রচন্ড বেশি, পাশাপাশি বিদেশি মুদ্রার পরিমাণও প্রচন্ড কমে গেছে ৷

আফ্রিকান  সিংহের সংখ্যা এমনিতেই প্রচন্ড কমে গেছে ৷ ১৯৯৩ থেকে ২০১৪ অবধি  ৪৩ শতাংশ হ্রাস হয়েছে সিংহের সংখ্যা ৷ এখন মাত্র ২০ হাজার আফ্রিকান সিংহ বেঁচে আছে ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
নেই খাবার, নেই ওষুধ, বেরিয়ে আছে হাড়-পাঁজর, ‘পশুরাজ’ সিংহের এ কী দশা, উত্তাল গোটা নেটদুনিয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল