TRENDING:

Norway Blast: ইরান যুদ্ধের মধ্যেই এবার 'আক্রান্ত' ইউরোপ! নরওয়েতে মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ! সন্ত্রাসবাদী হামলা বলে আশঙ্কা

Last Updated:

Norway Blast: ইরান যুদ্ধের মধ্যেই নরওয়েতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। কী ঘটল জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরওয়ে: ইরান যুদ্ধের মাঝেই এবার আতঙ্ক গ্রাস করল ইউরোপের শান্ত দেশ নরওয়েতে। রাজধানী অসলোয় মার্কিন দূতাবাসের সামনে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ আবহে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
ভয়াবহ ঘটনা নরওয়েতে!
ভয়াবহ ঘটনা নরওয়েতে!
advertisement

এরই মধ্যে নরওয়ের পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী অসলোয় মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনাটি ‘সম্ভবত’ সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকতে পারে। রবিবার এই বিস্ফোরণে অসলোয় মার্কিন দূতাবাসের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।

আরও পড়ুন: ‘আমাকে বলছে ডোন্ট শাউট!,’ বৈঠক শেষে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক চন্দ্রিমা! মহিলা ভোটারদের ‘টার্গেট’ করার অভিযোগ

advertisement

নরওয়ে পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা ইউনিটের প্রধান ফ্রোদে লারসেন বলেন, ‘অনুমান করা হচ্ছে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।’ নরওয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মার্কিন কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করছে। এ ঘটনার তদন্ত চলছে। মার্কিন বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, অসলোয় মার্কিন দূতাবাসের এই ঘটনা সম্পর্কে তাঁরা অবগত আছেন। তদন্ত করা হচ্ছে।

advertisement

এর আগে এক বিবৃতিতে নরওয়ে পুলিশ জানিয়েছিল, মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরালো করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কেউ হতাহত হননি।

সেরা ভিডিও

আরও দেখুন
ট্যুরিস্ট গাইড হতে চান? হেরিটেজ শহর শান্তিপুরে পর্যটন প্রশিক্ষণ, কর্মসংস্থানের বিরাট সুযোগ
আরও দেখুন

সংবাদমাধ্য সূত্রে জানা যাচ্ছে, শনিবার স্থানীয় সময় অনুযায়ী রাত ১টা নাগাদ নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের ভিতরে বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সেখান থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন এলাকাবাসী। বিস্ফোরণের জেরে দূতাবাসের প্রবেশদ্বারের সামনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানীর কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে দূতাবাসের ভিতরে কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নরওয়ের দূতাবাসে বিস্ফোরণের নেপথ্যে এমন কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Norway Blast: ইরান যুদ্ধের মধ্যেই এবার 'আক্রান্ত' ইউরোপ! নরওয়েতে মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ! সন্ত্রাসবাদী হামলা বলে আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল