TRENDING:

Pakistan child eater: শিশুদের খুনের পর মাংস রান্না করে খাওয়া! পাকিস্তানে জালে নরপিশাচ

Last Updated:

পুলিশ ওই অভিযুক্তকে খুঁজে বের করার আগেই দুটি শিশুকে হত্যা করে ওই ব্যক্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: প্রথমে শিশুদের খুন৷ তারপর তাদেরই মাংস খেয়ে নেওয়া৷ শুনলেই হয়তো শিউরে উঠতে হয়, কিন্তু এমনই অভিযোগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে গ্রেফতার করল পুলিশ৷ পঞ্জাবের মুজফফরগড় নামক একটি এলাকায় এই ঘটনা ঘটেছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাঁচ দিন আগে মুজফফরগড় এলাকা থেকে তিনটি শিশু নিখোঁজ হয়ে যায়৷ প্রথমে তাদের বাবা-মা এবং পরিবারের সদস্যরা তিনটি শিশুকে খুঁজতে শুরু করেন৷ তার পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হন৷

আরও পড়ুন: মাসাই মারা যাবেন? ভিসা নিয়ে আর চিন্তা নেই একদম! নয়া নিয়ম ঘোষণা কেনিয়ার

advertisement

কিন্তু পুলিশ ওই অভিযুক্তকে খুঁজে বের করার আগেই দুটি শিশুকে হত্যা করে ওই ব্যক্তি৷ এখানেই শেষ নয়, প্রাণে মারার পর তিনটি শিশুর মাংস খুবলে খুবলে খেতে শুরু করে অভিযুক্ত৷ স্থানীয়দের থেকে খবর পেয়েই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে পুলিশ৷

জানা গিয়েছে তিন বছরের আবদুল্লা এবং তার দেড় বছরের বোন হপসাকে খুন করার পর তাদের মাংস রান্না করে খায় অভিযুক্ত৷ এ ছাড়াও স্থানীয় কয়েকজনের মধ্যে ওই রান্না করা নরমাংস বিতরণও করে ধৃত৷ এর মধ্যে পুলিশ একটি ক্ষেত থেকে আবদুল্লাহ নামে শিশুটির দেহাবশেষ উদ্ধার করে৷ একটি ছুরিও উদ্ধার হয়৷ কিন্তু হপসার খোঁজ মিলছিল না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

পুলিশ অবশ্য জানিয়েছে, বর্তমানে অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ তার জ্ঞান ফিরলেই অভিযুক্তদে জেরা করে আরও তথ্য মিলবে বলে দাবি পুলিশের৷ নিখোঁজ শিশুদের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে খুন এবং সন্ত্রাস সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে৷ স্বভাবতই অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নিহত দুই শিশুর বাবা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan child eater: শিশুদের খুনের পর মাংস রান্না করে খাওয়া! পাকিস্তানে জালে নরপিশাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল