TRENDING:

Shinzo Abe Shot: শিনজো আবেকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

Last Updated:

হঠাৎই চলল গুলি ৷ হামলাকারীকে আটক করেছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: সাংঘাতিক ঘটনা ! জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে (Shinzo Abe) লক্ষ্য করে ছোড়া হল গুলি  ৷ ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন শিনজো আবে ৷ ঘটনাটি ঘটেছে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে ৷ মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিনজো আবেকে ৷
Shinzo Abe, former Japan PM, shot during campaign speech
Shinzo Abe, former Japan PM, shot during campaign speech
advertisement

শিনজো আবের বক্তৃতা চলাকালীন আচমকাই গুলি চলার ঘটনাটি ঘটে ৷ মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

শিনজো আবের বক্তৃতা চলাকালীন হঠাৎই গুলির শব্দ শোনা যায় ৷ চমকে ওঠেন প্রত্যেকেই ৷ এর পরেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর অবশ্য তিনি কেমন রয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

হামলাকারী একজন পুরুষ বলেই জানা গিয়েছে ৷ তাকে আটক করে পুলিশ ৷ শিনজো আবের পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে পিছন থেকে হামলা করা হয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Shinzo Abe Shot: শিনজো আবেকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল