TRENDING:

মহাকাশ থেকে ফিরেই বিয়ে, ‘রুশ মহাকাশচারী প্রেমিক’-এর প্রতারণায় সর্বস্ব খোয়ালেন জাপানি প্রৌঢ়া

Last Updated:

Fake Astronaut: জাপানের শিগা প্রদেশের বাসিন্দা ওই মহিলা জানান জুনে তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় ওই প্রতারকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহাকাশচারী পরিচয়ে এক জাপানি মহিলার সঙ্গে প্রতারণা করলেন জালিয়াত৷ জাপানের সংবাদমাধ্যমে প্রকাশ, ওই প্রতারক নিজেকে রুশ মহাকাশচারী বলে পরিচয় দেন৷ দাবি করেন তিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাজ করেন৷ ৬৫ বছর বয়সি মহিলাকে তিনি প্রতিশ্রুতি দেন মহাকাশ থেকে ফিরেই তাঁকে বিয়ে করবেন৷ অভিযোগ, এই আশ্বাসের বিনিময়ে তিনি প্রৌঢ়ার কাছ থেকে ৪.৪ মিলিয়ম ইয়েন বা ভারতীয় মুদ্রায় ২৪.৮ লক্ষ টাকা হাতিয়ে নেন৷
advertisement

জাপানের শিগা প্রদেশের বাসিন্দা ওই মহিলা জানান জুনে তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় ওই প্রতারকের৷ প্রোফাইলের ছবি দেখে তাঁর ধারণা হয় ওই ব্যক্তি হয়তো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কর্মরত৷ ক্রমে তাঁদের আলার গভীর হয় অনলাইনে জমে ওঠে ভার্চুয়াল প্রেম৷ এর পর প্রতারকের দিক থেকেই মহিলার কাছে প্রেম তথা বিয়ের প্রস্তাব আসে৷ টেক্সট মেসেজে তাঁকে ক্রমাগত প্রেমের প্রস্তাব পাঠানো হয় বলে জানান ওই প্রৌঢ়া৷

advertisement

আরও পড়ুন : ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে

আরও পড়ুন : ছাদনাতলায় একদিকে চলছে বিয়ের অনুষ্ঠান, কনে ঘুমে কাদা, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

‘প্রেমিক’-এর কথায় বিশ্বাস করে টাকা দিতে শুরু করেন ওই মহিলা৷ ১৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচটি কিস্তিতে তিনি মোট ৪.৪ মিলিয়ন ইয়েন দিয়ে দেন বলে অভিযোগ৷ এর পর আরও টাকার দাবি আসে উল্টো দিক থেকে৷ তখনই সন্দেহ হয় ওই মহিলার৷ তিনি অভিযোগ জানান পুলিশে৷ এই ঘটনাকে ‘আন্তর্জাতিক প্রেমের ফাঁদ’ বলে বর্ণনা করেছে পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মহাকাশ থেকে ফিরেই বিয়ে, ‘রুশ মহাকাশচারী প্রেমিক’-এর প্রতারণায় সর্বস্ব খোয়ালেন জাপানি প্রৌঢ়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল