TRENDING:

Israel Iran Tension: ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া

Last Updated:

ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েলে সামরিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েল সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েল: তেহরানে হামাস প্রধানকে হত্যার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতির পথে৷ এই পরস্থিতিতে আক্রমণ ঠেকানোর জন্য  সামরিক প্রস্তুতি নিতে শুরু করল ইজরায়েল৷
ইজরায়েলের সামরিক প্রস্তুতি শুরু
ইজরায়েলের সামরিক প্রস্তুতি শুরু
advertisement

হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লা গোষ্ঠী ফুয়াদকে হত্যা করার পর থেকেই ইরান ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে৷ এই ঘটনার পর ইজরায়েলে ড্রোন হামলা করেছে৷ হিজবুল্লা এই মামলার দায়ও স্বীকার করে নিয়েছে৷

এই অবস্থায় শনিবার, হিজবুল্লা গোষ্ঠীর তরফ থেকে একের পর এক রকেট ইজরায়েলের দিকে ধেয়ে আসে৷ যদিও ইজরায়েলের দাবি তাঁদের আয়রন ডোম রকেটগুলোকে আকাশেই শেষ করতে সক্ষম হয়েছে৷

advertisement

আরও পড়ুন:  ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে হিজবুল্লা গোষ্ঠী৷ যদিও তাঁরা হামলার কারণ হিসেবে হানিয়ার কথা উল্লেখ করেননি৷

তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট বর্ষণ এবং হিজ়বুল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে তাঁদের এই হামলা৷

advertisement

আরও পড়ুন: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

এই অবস্থায় ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েলে সামরিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েল সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷

যদিও ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, যদি ইরান আক্রমণ করবে এই ধরনের তথ্য ইজরায়েলের গোয়েন্দা দফতর জানতে পারে তবেই এই সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রও মধ্য প্রাচ্যে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য অতিরিক্ত রণতরী ও যুদ্ধপাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এই সময় ইজরায়েলে সামরিক প্রস্তুতি নেওয়া ঘটনায় মধ্য প্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আরও সংকটজনক৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Tension: ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল