TRENDING:

Israel News: ইজরায়েলি সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে ভয়াবহ হামলা! ইরান নয়, এবার কোন দেশ হামলা চালাল জানেন?

Last Updated:

Israel News: ইরান যুদ্ধের মধ্যেই এবার ইজরায়েলের সেনা বাহিনীর সদর দফতরে এবার হামলা চালাল লেবানন। পাল্টা লেবাননে হামলা চালাল ইজরায়েল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লেবানন: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইজরায়েলি সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের উত্তরে ইজরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
এবার লেবাননের সঙ্গে ইজরায়েলের সংঘাত
এবার লেবাননের সঙ্গে ইজরায়েলের সংঘাত
advertisement

বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটে এই হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। কিরিয়া এলাকাটি ইজরায়েলি সেনাবাহিনীর সদর দফতরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। হিজবুল্লাহর এই হামলার দাবির বিষয়ে ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! শুনেই এ কী বললেন দিলীপ ঘোষ! ‘যোগ্য জবাব’ কে পাবেন?

advertisement

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইজরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইজরায়েলও জানিয়েছে, গতকাল সেখানে তাদের আরও এক সেনা ‘গুরুতর আহত’ হয়েছেন। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, তাদের যোদ্ধারা গত এক দিনে ইরাক ও এই অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ২৩টি অভিযান চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে।

advertisement

প্রায় ২৪ ঘণ্টা আগে ইরানের ছোড়া দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে। আজ বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ সেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিশ্লেষকেরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যখন মাত্র একটি বা দুটি ড্রোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ।

এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) জিসিসিভুক্ত দেশগুলোতেও ইরানের হামলা চালানোর খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মুহাররাক এলাকার একটি স্থাপনায় লাগা আগুন সিভিল ডিফেন্সের কর্মীরা নিভিয়ে ফেলেছেন। সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হঠাৎ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মহকুমা শাসকের দফতর, ভোট প্রস্তুতিতে আরও গতি
আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতেও বিপদ সংকেত বা সাইরেন বেজেছে। অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে ১০টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির অধিকাংশ তেল স্থাপনা এই এলাকাতেই অবস্থিত।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel News: ইজরায়েলি সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে ভয়াবহ হামলা! ইরান নয়, এবার কোন দেশ হামলা চালাল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল