TRENDING:

Iran War: আমেরিকার এ কী মারাত্মক ক্ষতি করল ইরান! ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস, ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে যুদ্ধ

Last Updated:

Iran War: যুদ্ধ যত এগোচ্ছে, ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে ইরান। এবার সৌদির মার্কিন বেসে আঘাত করে ইরান যা করল, মাথায় হাত আমেরিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আমেরিকার একটি ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস হওয়ার ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। মার্কিন সম্প্রচারমাধ্যম, সিএনএনের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (এডব্লিউএসিএস)–এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে।
এ কী ঘটাল ইরান!
এ কী ঘটাল ইরান!
advertisement

সামরিক বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এই বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া আমেরিকার নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রুবিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। এই রাডার বিমানগুলো দশকের পর দশক ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। এটি আকাশ থেকে ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকাজুড়ে নজরদারি চালাতে পারে। আমেরিকার কাছে এমন ১৭টি বিমান রয়েছে, যা তাদের জন্য এক বড় শক্তি হিসেবে বিবেচিত হয়।

advertisement

সপ্তাহান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবির সঙ্গে মিলিয়ে সিএনএন নিশ্চিত করেছে যে হামলাটি সৌদি আরবের ওই বিমানঘাঁটিতেই হয়েছে। সিএনএনের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তাংগসিরি ‘তাঁর আঘাতের তীব্রতার’ কারণে মারা গেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'ওঁরাই আমার ভগবান!' নন্দীগ্রামের জন্য বিশেষ বার্তা শুভেন্দুর! মনোনয়ন পেশ করে চ্যালেঞ্জ ছুড়লেন 'ঘরের ছেলে'
আরও দেখুন

গত সপ্তাহে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেছিলেন, ইজরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরিকে হত্যা করে। তখন এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: আমেরিকার এ কী মারাত্মক ক্ষতি করল ইরান! ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস, ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে যুদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল