TRENDING:

Iran War: যুদ্ধ থামবে কোথায়! এবার আরও ভয়াবহ প্ল্যান করছে আমেরিকা! স্থলসেনা পাঠিয়ে কী করতে চাইছে জানেন? প্রহর গুনছে বিশ্ব

Last Updated:

Iran War: এবার আরও ভয়াবহ প্ল্যান করছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইরানে স্থলসেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন মার্কিন সরকারি কর্মকর্তাদের (নাম–পরিচয় প্রকাশ করা হয়নি) মাধ্যম দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।
কী বড় আকার নেবে যুদ্ধ!
কী বড় আকার নেবে যুদ্ধ!
advertisement

পরিকল্পনা অনুযায়ী, এটি পূর্ণাঙ্গ কোনও যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে। মার্কিনীরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে চার হাজারের বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এ ছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। আরও সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে, এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advertisement

এদিকে, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানের আগামীর সরকার কাঠামো কেমন হবে, তা নিয়ে যখন চারদিকে প্রশ্ন উঠছে; তখন সে দেশের প্রাক্তন ও সর্বশেষ শাহ–এর ছেলে রেজা পাহলভী আমেরিকায় রক্ষণশীলদের সমাবেশে অংশ নেন। ওই সমাবেশে উচ্ছ্বসিত অভ্যর্থনা পেয়েছেন তিনি।

আমেরিকার টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তব্য দেন রেজা পাহলভী। সে সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধরত ইরানের সঙ্গে কোনও চুক্তি না করার আহ্বান জানান। ইরানে সরকার পরিবর্তনের কথাও বলেন রেজা পাহলভী। সমাবেশে রেজা পাহলভী দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভাবতে পারেন, ইরান “ডেথ টু আমেরিকা” থেকে “গড ব্লেস আমেরিকায়” বদলে যেতে পারে?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

রেজা পাহলভী আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান (মেক আমেরিকা গ্রেট এগেইন) করছেন। আমিও ইরানকে আবার মহান (মেক ইরান গ্রেট এগেইন) করব।’ সেই সময় উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে, করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের চলমান যুদ্ধের এক মাস পূর্তির দিনে রেজা পাহলভী এই বক্তব্য দিলেন। যুদ্ধে এখন পর্যন্ত শুধু ইরানে অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: যুদ্ধ থামবে কোথায়! এবার আরও ভয়াবহ প্ল্যান করছে আমেরিকা! স্থলসেনা পাঠিয়ে কী করতে চাইছে জানেন? প্রহর গুনছে বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল