TRENDING:

Iran USA War Update: যুদ্ধ কবে শেষ হবে, ঠিক করবে তারা! ট্রাম্পের ১৫ দফা শর্ত খারিজ করে জানিয়ে দিল ইরান

Last Updated:

সংবাদসংস্থা এপি-র ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমেই ইরানের কাছে এই প্রস্তাব পাঠায় আমেরিকা৷ ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান আগেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকার পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিল ইরান৷ যুদ্ধবিরতি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ১৫ দফা শর্ত দিয়েছিলেন, একই সঙ্গে তাও খারিজ করল তেহরান৷ ইরানের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধবিরতির সময় এবং শর্ত কী হবে, তা তাঁরাই ঠিক করবে বলে স্পষ্ট করে দিয়েছে তেহরান৷
ট্রাম্পের প্রস্তাব ফেরাল ইরান৷
ট্রাম্পের প্রস্তাব ফেরাল ইরান৷
advertisement

ইরানের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী চালু হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তাও ভেস্তে গেল৷ ফলে যুদ্ধ ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার সংঘাত কমার বদলে আরও তীব্র হবে কি না, সেই আশঙ্কাও দেখা দিতে শুরু করল৷

ইরান প্রশাসনের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সেদেশের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি-তে জানিয়েছে, যে যুদ্ধে আমাদের নামতে বাধ্য করা হয়েছে, সেই যুদ্ধে ইতি টানতে আমেরিকার দেওয়া শর্তে সাড়া দেয়নি ইরান৷ ওই আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, ইরানের শর্তেই এই যুদ্ধ শেষ হবে৷ তার আগে তারা কোনও ধরনের আলোচনা অথবা দর কষাকষির রাস্তায় হাঁটবে না৷

advertisement

ওই আধিকারিক বলেন, ইরান যখন মনে করবে এই যুদ্ধ শেষ হওয়া উচিত, তখনই এই যুদ্ধ শেষ হবে৷ ট্রাম্পের খেয়ালখুশি মতো হবে না৷’

যুদ্ধবিরতির জন্য ইরানকে ১৫টি শর্ত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ পাল্টা আমেরিকাকে পাঁচটি শর্ত দিয়েছে তেহরান৷ সেগুলির মধ্যে অন্যতম অবিলম্বে ইরানের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন এবং গণহত্যা বন্ধ করা৷ ভবিষ্যতেও এই ধরনের হামলা হবে না, সেই নিশ্চয়তাও চেয়েছে ইরান৷ যুদ্ধের কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণও দাবি করেছে ইরান৷

advertisement

শুধু তাই নয়, পণ্য পরিবহণের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপরে তাদের সার্বভৌম অধিকারের স্বীকৃতিরও দাবি জানিয়েছে ইরান৷ তেহরানের দাবি, প্রাকৃতিক এবং আইনি ভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের অধিকার তাদেরই রয়েছে৷ এই অধিকারকে আমেরিকা এবং ইজরায়েলকেও স্বীকৃতি দিতে হবে বলেও দাবি জানিয়েছে তেহরান৷

ইরানকে আমেরিকার দেওয়া ১৫ দফা শর্তের মধ্যে কী কী ছিল, তা এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ অনুযায়ী, আমেরিকার ১৫ দফা শর্তের মধ্যে রয়েছে-

advertisement

১. আরও বিশদে আলোচনার জন্য অন্তত এক মাসের সংঘর্ষবিরতি মানতে হবে তেহরানকে৷

২. ইরানের পারমাণবিক ক্ষমতার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে৷

৩. নতুন করে আর ইউরেনিয়াম মজুত করতে পারবে না ইরান৷

৪. হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করার গ্যারান্টি দিতে হবে৷

৫. ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত করা রয়েছে, তা আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির হাতে তুলে দিতে হবে৷

advertisement

৬. আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে সাহায্য করা বন্ধ করতে হবে ইরানকে৷

৭. ভবিষ্যতে শুধুমাত্র আত্মরক্ষার জন্য মিসাইল ব্যবহার করবে ইরান৷

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

৮. নিজেদের কাছে থাকা ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে ইরানকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran USA War Update: যুদ্ধ কবে শেষ হবে, ঠিক করবে তারা! ট্রাম্পের ১৫ দফা শর্ত খারিজ করে জানিয়ে দিল ইরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল