TRENDING:

Iran Israel War: ইরান যুদ্ধে এবার বিরাট মোড়! এবার তেহরানে ঢুকবে মার্কিন স্থলসেনা? সঙ্গে ‘উভচর’, যুদ্ধ এবার চলবে বহুদিন?

Last Updated:

Iran Israel War: ইরান যুদ্ধে এবার বড় পদক্ষেপ আমেরিকার। সম্ভবত ইরানে স্থলসেনা নামাতে পারে আমেরিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে ‘উভচর’ যুদ্ধজাহাজ। আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।
এবার ইরানে মার্কিন স্থলসেনা?
এবার ইরানে মার্কিন স্থলসেনা?
advertisement

এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনও সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাঁদের ব্যবহার করা হতে পারে। মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসি-র! প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ

advertisement

এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনও পরিকল্পনা তাদের নেই।

এদিকে, মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে আমেরিকা কোটি ডলার পুরস্কার ঘোষণা করল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে শুক্রবার এই ঘোষণা করা হয়। প্রকল্পটি ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালনা করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান কাটার পর খালি জমিই দেবে অঢেল আয়! করুন এই 'লাভজনক' চাষ, অল্প দিনেই উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
আরও দেখুন

‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন; যাঁরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’ বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়। বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: ইরান যুদ্ধে এবার বিরাট মোড়! এবার তেহরানে ঢুকবে মার্কিন স্থলসেনা? সঙ্গে ‘উভচর’, যুদ্ধ এবার চলবে বহুদিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল