TRENDING:

আমেরিকা-ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের ! টার্গেট মিস করল দুটোই

Last Updated:

Iran Fires Two Ballistic Missiles At US-UK Diego Garcia Military Base: দেখতে দেখতে প্রায় তিন সপ্তাহ হয়ে গেল ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়া অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা মোতায়েন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার বিভিন্ন বন্ধু দেশের উপর ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকা এবং ইজরায়েলও হামলা চালাচ্ছে ইরানে। তবে সামরিক জোট নেটোর বন্ধুদের যুদ্ধের ময়দানে পাশে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ইতিমধ্যে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আমেরিকা-ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের !  (Image used for Representative Purpose)
আমেরিকা-ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের ! (Image used for Representative Purpose)
advertisement

আরও পড়ুন– রাতভর বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া ! ইদের দিনও কালবৈশাখীর সম্ভাবনা, ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

যুদ্ধের ২২তম দিনে ইরান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু কোনওটিই US-UK সামরিক ঘাঁটিতে আঘাত করেনি ৷ একটা মিসাইল ওড়ার সময় মিস করেছিল, আর একটা মিসাইলের দিকে একটা আমেরিকান ওয়ারশিপ SM-৩ ইন্টারসেপ্টর ছুঁড়েছিল। ইন্টারসেপশনটা সফল হয়েছিল কিনা, সেটা এখনও স্পষ্ট না। তবে রিপোর্টে এটা বলা হয়নি যে কবে মিসাইলগুলো লঞ্চ করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন– রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
কলিংবেল বাজতেই দরজা খুলেছিলেন! ইংরেজবাজারে বিজেপি নেত্রীর বাড়িতে ইনি কে? জমে উঠেছে প্রচার
আরও দেখুন

এর আগে ইরানের কারাজে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র নির্মাণকারী কেন্দ্রে হামলার ছবি প্রকাশ করল আমেরিকা। হামলার আগের এবং পরের ছবি প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ধ্বংস করে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র নির্মাণকারী কেন্দ্র। তার পরই তারা কারাজে হামলার আগে গত ১ মার্চের একটি উপগ্রহচিত্র প্রকাশ করে। হামলার পরের আরও একটি ছবিও প্রকাশ করেছে তারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আমেরিকা-ব্রিটেনের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের ! টার্গেট মিস করল দুটোই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল