TRENDING:

iPhone 6 ফেটে জখম সিডনির বাসিন্দা

Last Updated:

অ্যাপেলের আইফোন ৬ হ্যান্ডসেটটি ফেটে আগুন জ্বলে যায় ফোনটিতে। আর তা থেকেই প্যান্টের বেশ অনেকটি অংশ ও পায়ের বেশ অনেকটি জায়গা পুড়ে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: পকেটে ফোন নিয়ে সাইকেল চালাচ্ছিলেন সিডনির এক বাসিন্দা ৷ গ্যারেথ ক্লিয়ার নামে ওই ব্যক্তি একজন ম্যানেজমেন্ট কনসালট্যান্ট। রবিবার সাইকেল নিয়ে বেড়িয়েছিলেন তিনি ৷ কিন্তু হঠাৎ সে সাইকেল নিয়ে পড়ে যায়, আর তার থেকেই ঘটে বিপত্তি ৷
advertisement

ক্লিয়ার জানান যে তার প্যান্টের পিছনের পকেটে অ্যাপেলের আইফোন ৬ হ্যান্ডসেটটি ছিল ৷ তিনি পড়ে যাওয়ার পর দেখেন তার প্যান্ট থেকে ধোঁয়া বেড়োচ্ছে ৷ প্রথমে তিনি একটু অবাকই হয়ে যান ৷ ব্যাপারটা বুঝতে পারেন না ৷ তার কিছুক্ষণ পর পায়ে ব্যাথা অনুভব করেন ৷ তখন বুঝতে পারেন যে তাঁর অ্যাপেলের আইফোন ৬ হ্যান্ডসেটটি ফেটে আগুন জ্বলে যায় ফোনটিতে। আর তা থেকেই প্যান্টের বেশ অনেকটি অংশ ও পায়ের বেশ অনেকটি জায়গা পুড়ে গিয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷

advertisement

ক্লিয়ার এরপর ট্যুইটারের মাধ্যমে লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে সবাইকে সর্তক করার চেষ্টা করেছেন ৷ তিনি ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন যে এই ধরণের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে যে কোনও সময় ফেটে বিপদ ঘটতে পারে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এর পাশাপাশি মোবাইল সংস্থা অ্যাপেলকে পুরো ঘটনাটি জানান তিনি ৷ ক্লিয়ার জানিয়েছেন, ‘আমি চাই কী থেকে এই ঘটনাটি ঘটেছে অ্যাপেল সেই বিষয়ে তদন্ত করুক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
iPhone 6 ফেটে জখম সিডনির বাসিন্দা