TRENDING:

Birds in Extreme Climate: প্রকৃতির বিস্ময়! নেই একটিও গাছ, দুর্গমতম স্থানে তবু বেঁচে রয়েছে ছোট্ট এই পাখি

Last Updated:

Subantarctic Rayadito Bird: পাখিকে এমন জায়গায় পাওয়া গিয়েছে যেখানে একেবারে কোনও গাছই নেই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বের সবচেয়ে দুর্গম স্থানগুলি নিয়ে মানুষের কৌতূহল স্বাভাবিকভাবেই বেশি। এই সমস্ত দুর্গম জায়গায় মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে বা এমন কোনও জিনিসের অস্তিত্ব মেলে যা এই কৌতূহলকে কেবল বাড়িয়েই দেয় না, বরং নতুন করে জানার ও গবেষণা করার সুযোগও এনে দেয়। দক্ষিণ আমেরিকার প্রান্তে দুর্গম, বায়ুপ্রবাহিত চারণভূমিতে একটি ছোট্ট পাখির বসবাস এভাবেই ভাবিয়ে তুলেছে মানুষকে। দক্ষিণ চিলির কেপ হর্ন থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে দিয়েগো রামিরেজ দ্বীপপুঞ্জে বিজ্ঞানীরা সাবান্টার্কটিক রায়ডিটোকে খুঁজে পেয়েছেন। বড় ঠোঁটের কালো এবং হলুদ ছোপের এই বাদামী পাখির ওজন মাত্র ০.০৩৫ পাউন্ড (১৬ গ্রাম)। জীববিজ্ঞানীদের রীতিমতো বিভ্রান্তিতে ফেলেছে এই পাখি।
Subantarctic rayadito
Subantarctic rayadito
advertisement

আরও পড়ুন- ঠান্ডা যুদ্ধে ইতি টেনেছিলেন, ৯১ বছর বয়সে প্রয়াত মিখাইল গর্বাচেভ

এর কারণ হল রায়ডিটো প্রজাতির পাখি সাবান্টার্কটিক রায়ডিটো দক্ষিণ প্যাটাগোনিয়ার বনে জঙ্গলেই বাস করে এবং সাধারণত গাছের গুঁড়ির গহ্বরে বাসা বাঁধে। সেই পাখিকে এমন জায়গায় পাওয়া গিয়েছে যেখানে একেবারে কোনও গাছই নেই!

চিলির ম্যাগালানেস ইউনিভার্সিটি এবং নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ এবং কেপ হর্ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ স্টাডিজ অ্যান্ড বায়োকালচারাল কনজারভেশনের (CHIC) পরিচালক রিকার্ডো রোজি বলেন, “কোনও ঝোপঝাড় বা বনভূমির প্রজাতি নেই, আক্ষরিক অর্থেই সমুদ্রের মাঝখানে একটি বনের পাখি বেঁচে থাকতে পেরেছে।” বিজ্ঞান পত্রিকা নেচারে শুক্রবার প্রকাশিত এই বিষয়ক লেখাটি ছয় বছর ধরে অনুসন্ধানের ফসল বলা যায়। ক্ষুদ্র এই পাখিটি এখন গবেষকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয়, জানান রোজি।

advertisement

আরও পড়ুন- ২৬ বছর ধরে জঙ্গলে, মৃতদেহ উদ্ধার আমাজনের জনজাতির শেষ সদস্যের

গবেষকদের মধ্যেই অন্য একজন, চিলি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী রডরিগো ভাসকুয়েজ জানান, জেনেটিক গবেষণা নিশ্চিত করেছে যে নতুন আবিষ্কৃত এই প্রজাতি ক্লাসিক রায়াডিটো প্রজাতির বাকি প্রজাতির থেকে অন্যান্য পার্থক্য ছাড়াও গঠন এবং আচরণ ও মিউটেশনে ভিন্ন।

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

গবেষকরা জানান, এই দ্বীপে ১৩ টি পাখিকে ধরে এবং বিশ্লেষণ করেছেন। “দিয়েগো রামিরেজের পাখিগুলি ওজনে বেশ ভারী এবং বড় ছিল,এদের লেজটিও উল্লেখযোগ্যভাবে ছোট,” জানান গবেষকরা। রিজার্ডো রোজির মতে, এই প্রজাতিটি “একটি প্রতীক… যা স্বল্প পরিচিত দিয়েগো রামিরেজ দ্বীপপুঞ্জ সম্পর্কে আরও জানতে” বাধ্য করবে মানুষকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Birds in Extreme Climate: প্রকৃতির বিস্ময়! নেই একটিও গাছ, দুর্গমতম স্থানে তবু বেঁচে রয়েছে ছোট্ট এই পাখি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল