অতএব মামলা এড়ানোর কার্যত আর কোনও পথই খোলা নেই সার্চ জায়ান্ট গুগলের কাছে।এদিকে ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিন প্রতিষ্ঠান গুগল। এই অভিযোগে গত বছরের জুনে তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের আরও অভিযোগ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে গুগল। এদিকে গুগল অবশ্য ওই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারক লুসি কোহ প্রতিষ্ঠানটির সে আবদারে সাড়া দেননি। বিচারক কোহ বলছেন, ইনকগনিটোর গোপনতা মোড সক্রিয় থাকলেও গুগল যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে, সে ব্যাপারে প্রতিষ্ঠানটি তাদের 'অবহিত করেনি’। এই মামলায় অভিযোগকারীদের তরফে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 15, 2021 7:46 PM IST
