TRENDING:

২৯ বছর বয়সেও বাড়ছে উচ্চতা, প্লাস্টিক সার্জারি করাতে কেন চান ৭ ফুট ৪ ইঞ্চির যুবক

Last Updated:

Ghana's tallest man: লম্বা হওয়ার প্রক্রিয়া তাঁর শরীরে এখনও বন্ধ হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২৯ বছর বয়সি সুলেমানা আব্দুল সামেদের উচ্চতা ৭ ফিট ৪ ইঞ্চি৷ আর মাত্র ১ ফুট লম্বা হলেই তিনি উচ্চতায় স্পর্শ করে ফেলবেন সুলতান কোসেনকে৷ তুরস্কের সুলতান কোসেনই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী৷
advertisement

তিনিই এই মুহূর্তে বিশ্বের উচ্চতম ব্যক্তি৷ প্রাথমিক পর্যায়ে উত্তর ঘানার এক স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয় সুলতানের উচ্চতা ৯ ফিট ৬ ইঞ্চি৷ কিন্তু পরে গ্রামীণ চিকিৎসাকেন্দ্র থেকে জানানো হয় তাঁর উচ্চতার সঠিক পরিমাপ৷

চিকিৎসকরা জানিয়েছেন তিনি জায়গান্টিজম-এ আক্রান্ত৷ লম্বা হওয়ার প্রক্রিয়া তাঁর শরীরে এখনও বন্ধ হয়নি৷ তাঁর ডাকনাম অ্যাউচে৷ বিবিসি-র এক সাংবাদিক তাঁর উচ্চতার পরিমাপ করেন ১৬ ফিট লম্বা ফিতে দিয়ে৷ সুলেমানা আশাবাদী, একদিন তিনিই হবেন বিশ্বের দীর্ঘতম ব্যক্তি৷

advertisement

আরও পড়ুন :  চিরসবুজ অমর প্রেম! পা রাখেন না গ্রামের বাইরে, ৩০ বছর ধরে পঙ্গু প্রেমিকার সেবা শুশ্রূষাই জীবন প্রেমিকের

তাঁর কথায়, ‘‘আমি এখনও লম্বা হচ্ছি৷ কে বলতে পারে হয়তো একদিন আমিই সুলতানের উচ্চতায় পৌঁছে যাব৷’’ তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘‘তিন চার মাস পর পর কেউ আমাকে দেখলে তিনি সহজেই বুঝতে পারবেন আমি আগের থেকে লম্বা হয়ে গিয়েছি৷’’

advertisement

উচ্চতার জন্য সুলেমানা তাঁর নিজের গ্রামে সেলেব্রিটি৷ আরও অনেক অর্থ উপার্জন করলে তিনি প্লাস্টিক সার্জারি করাতে চান৷ কারণ একটি পা, গোড়ালি ও পায়ে তাঁর ত্বক সংক্রান্ত সমস্যা আছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অতিরিক্ত উচ্চতার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে৷ তবে তাঁর চেহারা নিয়ে কোনও আক্ষেপ নেই৷ জানিয়েছেন ঈশ্বর তাঁকে যে ভাবে সৃষ্টি করেছেন, তাতেই তিনি খুশি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
২৯ বছর বয়সেও বাড়ছে উচ্চতা, প্লাস্টিক সার্জারি করাতে কেন চান ৭ ফুট ৪ ইঞ্চির যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল