TRENDING:

Bangladesh Election 2026: ‘বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়’ BNP ক্ষমতায় আসতেই মুখ খুললেন হাসিনা! বললেন, প্রহসনের ভোট!

Last Updated:

Sheikh Hasina on Bangladesh Election: ভোটপর্ব মিটতে ফের বাংলাদেশের নির্বাচনের কড়া সমালোচনা করে এক বিবৃতি দিলেন শেখ হাসিনা৷ ভোটদানের হারের উল্লেখ্য করে হাসিনার দাবি, ভোটগ্রহণের প্রক্রিয়ায় অসংগতি রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: ভোটের দিনই বাংলাদেশের নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বলে কটাক্ষ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এবার ভোটপর্ব মিটতে ফের বাংলাদেশের নির্বাচনের কড়া সমালোচনা করে এক বিবৃতি দিয়েছেন তিনি৷ পাশাপাশি ভোটদানের হারের উল্লেখ্য করে হাসিনার দাবি, ভোটগ্রহণের প্রক্রিয়ায় অসংগতি রয়েছে৷
‘বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে কলঙ্কের অধ্যায়’! ভোটপর্ব মিটতেই মুখ খুললেন হাসিনা, তুললেন ভোটগ্রহণে অসংগতির অভিযোগ
‘বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে কলঙ্কের অধ্যায়’! ভোটপর্ব মিটতেই মুখ খুললেন হাসিনা, তুললেন ভোটগ্রহণে অসংগতির অভিযোগ
advertisement

১৩ ফেব্রুয়ারি ভোটপর্ব মিটেছে বাংলাদেশে৷ নিরঙ্কুশ ভোটে জয়লাভ করেছে বিএনপি৷ ভোটের লড়াইতে ছিলই না হাসিনার দল আওয়ামি লিগ৷ তবে ভোটপর্ব মিটতেই ৩ পাতার বাংলাদেশের নির্বাচনকে কটাক্ষ করে বিবৃতি জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা৷

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই বিবৃতিতে হাসিনা জানালেন, ‘‘১২ ফেব্রুয়ারি জাতি একটি পূর্বপরিকল্পিত প্রহসনের নির্বাচন প্রত্যক্ষ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। এটি জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না, বরং ছিল সংখ্যার কারসাজির এক শিল্পায়িত প্রশাসনিক প্রক্রিয়া৷’’

advertisement

আরও পড়ুন: ‘হাসিনাকে ফেরত চাই’, ইউনূসের সুরেই দাবি বিএনপি-র! তারেকের হাত ধরে মসৃণ হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক?

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘‘এ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে।’’ তবে ভোটগ্রহণের প্রক্রিয়া এবং ধাপে ধাপে নির্বাচন কমিশন ঘোষিত ভোটদানের হারের মধ্যে গুরুতর অসংগতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

advertisement

আরও পড়ুন: অক্সফোর্ডের প্রাক্তনী, সোশ্যাাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুরাগী… তবুও হেরে গেলেন বাংলাদেশের আলোচিত প্রার্থী তাসনিম! কোন অঙ্কে হল ভরাডুবি?

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

শেখ হাসিনা দাবি করেন, নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত—অর্থাৎ প্রথম ৩ ঘণ্টা ৩০ মিনিটে—১৪.৯৬ শতাংশ ভোট পড়েছে, যা সংখ্যায় ১ কোটি ৯১ লাখ ৫ হাজার ৬৮৪টি ব্যালটের সমান। তার ভাষ্য অনুযায়ী, এই হিসাব অনুযায়ী প্রতি মিনিটে গড়ে প্রায় ৯০ হাজার ৯৭৯টি ভোট পড়ার কথা, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, প্রকাশিত পরিসংখ্যান ও মাঠপর্যায়ের বাস্তব চিত্রের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি গভীরভাবে তদন্তের দাবি রাখে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2026: ‘বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়’ BNP ক্ষমতায় আসতেই মুখ খুললেন হাসিনা! বললেন, প্রহসনের ভোট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল