আরও পড়ুন - ICC T20 World Cup 2021: টি টোয়েন্টি বিশ্বকাপে New Jersey টিম ইন্ডিয়ার, কাকে কেমন দেখাচ্ছে!
এক বিকেলে চায়ের কাপের আড্ডায় পুজো, কাশবন, ঢাকের বাদ্যি, পুজোর হুল্লোড় মনে আসাতেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, "চল এবার আমরাও পুজো করি।" তো যেমন কাজ তেমনই ব্যবস্থা। ধুমধামের সাথে বাঙালি পুজোর (Durga Puja in Foreign) আয়োজন করে ফেলল। নাম দেওয়া হল আগমনী কালাচারাল অ্যাসোসিয়েশন। প্রথমবার পুজোর আয়োজন করেছিল তারা। কুমারটুলি থেকে সুন্দর প্রতিমার বায়না দেওয়া হয়েছিল। সেই প্রতিমাতেই এবার পুজো হয়েছে। স্থানীয় পুরোহিত পাওয়া গেছে। বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করেই পুজো করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন - Recruitment: হোমিওপ্যাথি রিসার্চ অফিসার পদে কাজের সুযোগ, জানুন বিশদে!
তবে বাংলার মতো ৫ দিনের পুজো নয়। ১০ ও ১১ তারিখ পুজো সেরেছেন ডারহামের বাঙালিরা। নিষ্ঠার সঙ্গেই হয়েছে দুর্গাপুজো (Durga Puja 2021)। চেষ্টা হয়েছে কোথাও কোনও ফাঁক যাতে না থাকা। আরে বাবা বাঙালি বলে কথা। তবে শুধু কুমারটুলির প্রতিমা, বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করে পুজো নয়। পুজো উপলক্ষ্যে ছিল বিশেষ খাবারের আয়োজন। এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। সবটাই আগমনী কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষ হাতে সামলেছে৷ যাকে নিজেরাই বলছেন ফুল মস্তি হচ্ছে। আর অনুভূতিটা হচ্ছে যেন কলকাতার বাড়ির পুজোয় বসে আছি৷
এই পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিন্স বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আমরা কোভিড প্রটোকল মেনেই সবাই পুজোয় যোগ দিয়েছি। অনেকে আমাদের এই পুজো দেখতে এসেছেন। আমরা অবশ্যই পুজোর কলকাতাকে মিস করি। তাই তো এই পুজোর আয়োজন। আশা করি আগামী দিনে আমাদের এই পুজো আরও অনেক বড় হবে।" পুজোর অন্যতম আয়োজক অস্মিতা। ভোগ নিয়ে বেশ উৎসাহী সে। ভোগের মেনুতে ছিল, খিচুরি, আলু ফুলকপির তরকারি, লাবরা ও চাটনি। আর একদিন ছিল, পোলাও, পনীরের তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি। এছাড়া পঞ্চব্যাঞ্জন তো ছিলই। পুজোর আয়োজনে ব্যস্ত থাকা দেবপ্রিয়া জানাচ্ছেন, দেশের মতো অনেক কিছুই পাইনি। কিন্তু মনের মধ্যে একটা জেদ ছিল আমরা পুজো করতে পারব।
ABIR GHOSHAL
