TRENDING:

Bangladesh News: বাংলাদেশের ভোটে পর্যুদস্ত হয়ে বেনজির সিদ্ধান্ত জামাতের! ইতিহাসে কখনও যা করেনি, এবার তাই করতে বাধ্য হল জামাত! কী ঘটল জানেন ঢাকায়? শুনে চমকে যাবেন

Last Updated:

Bangladesh News: বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেখা গেল বেনজির দৃশ্য। জামাত প্রধান শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন। যে দৃশ্য দেখে অবাক গোটা বাংলাদেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশে এ যেন একেবারে বেনজির দৃশ্য। ভাষাশহিদ দিবসে ঢাকার শহিদ মিনারে ফুল দিলেন জামাত এ ইসলামীর আমির শফিকুর রহমান। এমন ঘটনা ঘটল এই প্রথম। যদিও ভাষা শহিদ দিবসে এই কর্মসূচিতে যোগদান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় নিয়মের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছেন তিনি।
বেনজির দৃশ্য দেখা গেল বাংলাদেশে
বেনজির দৃশ্য দেখা গেল বাংলাদেশে
advertisement

ভাষাশহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর এই কর্মসূচির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কারণ, জামাত এ ইসলামী এর আগে কখনও শহিদ মিনারে ফুল দিতে যায়নি। এবারই তার ব্যতিক্রম ঘটল।

আরও পড়ুন: ছিলেন তৃণমূলেরই বিধায়ক, বদলেছিলেন দল! দীর্ঘ সময় বাদে ফের তৃণমূলে যোগ দিলেন বিখ্যাত ফুটবলার! শাসক দলে এলেন দাপুটে কংগ্রেস নেতাও

advertisement

শহিদ মিনারে ফুল দেওয়ার পর সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করেন জামাতের আমির শফিকুরকে। আগে কখনও আসেননি, কী মনে করে প্রথমবার ফুল দিতে এলেন—এক সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, ‘এবার রাষ্ট্রীয় আচার হিসেবে…এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে আমাকে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে। তাই আমি এসেছি।’

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামাত। তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মোট আসন ৭৭টি। শফিকুর এরই মধ্যে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, শনিবার ঢাকার শহিদ মিনারে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এর কিছু সময় পর বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিয়ে শহিদ বেদিতে ফুল দেন শফিকুর রহমান। ভাষাশহিদ দিবসে জামাতের শহিদ মিনারে ফুল দেওয়ার কোনও কর্মসূচি আগে কখনও ছিল না। এবারও দলীয়ভাবে ছিল না। তবে বিরোধীদলীয় নেতা হিসেবে শফিকুর রহমানের শহিদ মিনারে যাওয়ার কথা দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: বাংলাদেশের ভোটে পর্যুদস্ত হয়ে বেনজির সিদ্ধান্ত জামাতের! ইতিহাসে কখনও যা করেনি, এবার তাই করতে বাধ্য হল জামাত! কী ঘটল জানেন ঢাকায়? শুনে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল