TRENDING:

Iran USA War: ইরানে ঢুকে মজুত করা ইউরেনিয়ামের দখল নেবে হাজার হাজার মার্কিন সেনা? কী নির্দেশ দিলেন ট্রাম্প, ফাঁস রিপোর্টে

Last Updated:

ইরান ইতিমধ্যেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, স্থলপথে মার্কিন সেনা হানা দিলে তাদের স্বাগত জানাতে তারাও তৈরি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার ইরানে ঢুকে সেদেশে মজুত করে রাখা ইউরেনিয়ামের দখল নেওয়ার চেষ্টা করবে হাজার হাজার মার্কিন সেনা? দ্য ওয়াশিংটন পোস্ট-এর একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে৷ ওই রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার পরই এই বেনজির এবং চরম ঝুঁকিপূর্ণ অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে মার্কিন বাহিনী৷
ট্রাম্পের নির্দেশে আরও জটিল যুদ্ধ পরিস্থিতি?
ট্রাম্পের নির্দেশে আরও জটিল যুদ্ধ পরিস্থিতি?
advertisement

ওই রিপোর্টেই উল্লেখ করা হয়েছে, ইরানের ইউরেনিয়াম দখল নেওয়ার লক্ষ্যে শেষ পর্যন্ত ট্রাম্প সত্যিই সেনা পাঠালে অন্তত কয়েক হাজার মার্কিন সেনা ইরানে প্রবেশ করার চেষ্টা করতে পারে৷ মার্কিন আধিকারিকরাও স্বীকার করে নিচ্ছেন, শেষ পর্যন্ত ট্রাম্প এই চেষ্টা করলে তা হবে বেনজির এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷

ইরানের ইসফাহান এবং নাতানজ-এর মতো যে পরমাণু কেন্দ্রগুলিতে বিপুল পরিমাণে ইউরেনিয়াম মজুতত করা আছে, সেখানেই প্রবেশের চেষ্টা করতে পারে মার্কিন সেনা৷ তবে ইতিমধ্যেই ওই পরমাণু কেন্দ্রগুলি মার্কিন এবং ইজরায়েলি হামলায় গুঁড়িয়ে গিয়েছে৷ ফলে জমিয়ে রাখা ইউরেনিয়ামও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ ফলে ধ্বংসস্তূপ সরিয়ে সেই ইউরেনিয়ামের কাছে পৌঁছনোও যথেষ্ট কঠিন হবে বলেই মনে করা হচ্ছে৷

advertisement

ওয়াশিংটন পোস্ট-এর রিপোর্টে দাবি করা হয়েছে, এই অভিযানের মাধ্যমে ইরানের ভিতরে মজুত করে রাখা অন্তত ১০০০ পাউন্ড তেজস্ক্রিয় পদার্থ বাজেয়াপ্ত করার লক্ষ্য নেওয়া হয়েছ৷ তবে এই অভিযান যে খুবই কঠিন হতে চলেছে, তাও ওই রিপোর্টে স্বীকার করা হয়েছে৷ কারণ মার্কিন সেনাকে এই লক্ষ্য সফল হতে গেলে স্থলপথে শত্রুপক্ষের ডেরার গভীরে ঢুকে কাজ হাসিল করতে হবে৷

advertisement

এই ধরনের ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন সেনার এক প্রাক্তন স্পেশ্যাল অপারেটর জানিয়েছেন, ‘এরকম চেষ্টা করলে তা প্রাণঘাতী হতে পারে৷ খুবই ধীরেসুস্থে এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এগনো প্রয়োজন৷’

সেরা ভিডিও

আরও দেখুন
'রাজ্যে ১ কোটি ভুয়ো ভোটার...!' তৃণমূলকে ফের বেনজির আক্রমণ দিলীপের, দাবি খুব ‘খারাপ দিন’ আসছে
আরও দেখুন

মার্কিন সেনার অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল ওয়াশিংটন পোস্ট-কে জানিয়েছেন, সেনা অভিযানের মাধ্যমে ইরানে মজুত করে রাখা ইউরেনিয়ামের দখল নেওয়া অসম্ভব কিছু নয়৷ কিন্তু যুদ্ধবিরতি কার্যকর করে আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি-র বিশেষজ্ঞদের মাধ্যমে ওই ইউরেনিয়াম নিষ্ক্রিয় করে দেওয়াই সবথেকে ভাল উপায় ছিল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran USA War: ইরানে ঢুকে মজুত করা ইউরেনিয়ামের দখল নেবে হাজার হাজার মার্কিন সেনা? কী নির্দেশ দিলেন ট্রাম্প, ফাঁস রিপোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল