TRENDING:

Donald Trump: এবার ভারতের বিরুদ্ধে ‘তদন্ত’ শুরু করতে চলেছে আমেরিকা! ৩০১ ধারার অধীনে হবে অনুসন্ধান, ফের বাড়বে শুল্ক?

Last Updated:

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারার অধীনে ১৫০ দিনের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে এই তদন্তের খবর? এর জেরে আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির বাজার সীমিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: এবার বাণিজ্য নিয়ম ভঙ্গের অভিযোগ৷ ভারত সহ ১৬টি দেশের উপরে ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা৷ নিয়ম না মেনে বাণিজ্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে৷ তাই এই দেশগুলির বিরুদ্ধে বিশেষ তদন্ত প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস৷
আবার নতুন শুল্ক?
আবার নতুন শুল্ক?
advertisement

এই ১৬টি দেশের তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউরোপের বেশ কয়েকটি দেশের সমবায়)। উপরিউক্ত দেশগুলি আমেরিকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পার্টনার। তা ছাড়াও ট্রাম্প প্রশাসন সুইৎজ়ারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের ‘বলি’ ভারতীয়! আমেরিকার ওয়েল ট্যাঙ্কার ‘সাফিসা বিষ্ণু’তে ইরানের আত্মঘাতী নৌকার হামলা

advertisement

গত বুধবার আমেরিকার অন্যতম বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সংবাদমাধ্যমকে জানান, তাঁদের দেশের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তে অন্যায় বা অন্যায্য কিছু ধরা পড়লে দেশগুলির বিরুদ্ধে নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হবে৷

গ্রিয়ার বলেন যে তিনি আশা করেন যে ফেব্রুয়ারির শেষের দিকে ট্রাম্প কর্তৃক আরোপিত নতুন অস্থায়ী শুল্ক জুলাই মাসে শেষ হওয়ার আগেই 301 ধারার তদন্ত শেষ হবে।

advertisement

আরও পড়ুন :হাওড়া স্টেশন থেকে নতুন ১৮টা ট্রেন! যাত্রীদের জন্য দুর্দান্ত সুবিধা করে দিল পূর্ব রেল, দেখে নিন তালিকা

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

গত ২০ ফেব্রুয়ারি জাতীয় জরুরি আইনের অধীনে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণার বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টের কাছ থেকে বড় ধরনের বিপত্তি পাওয়ার পর, সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারার অধীনে ১৫০ দিনের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এই গোটা ঘটনার জেরে আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির বাজার সীমিত হয়ে যেতে পারে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: এবার ভারতের বিরুদ্ধে ‘তদন্ত’ শুরু করতে চলেছে আমেরিকা! ৩০১ ধারার অধীনে হবে অনুসন্ধান, ফের বাড়বে শুল্ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল