TRENDING:

ইস্তানবুলে ইজরায়েল কনস্যুলেটের কাছে আচমকা গুলিবর্ষণ! ৩ বন্দুকধারী নিহত, জখম ২ পুলিশকর্মী

Last Updated:

তুরস্কের ইস্তানবুলে ইজরায়েল কনস্যুলেট সংলগ্ন এলাকায় গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তিন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুই পুলিশকর্মী। উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যেই এই ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইস্তানবুলের লেভেন্ট ব্যবসায়িক এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ১৫ মিনিট নাগাদ ইজরায়েল কনস্যুলেট থাকা ভবনের সামনে আচমকাই গুলিবর্ষণের ঘটনা ঘটে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, এই এলাকা অত্যন্ত সুরক্ষিত এবং কনস্যুলেট থাকার কারণে এখানে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে।
ইস্তানবুলে ইজরায়েল কনস্যুলেটের কাছে আচমকা গুলিবর্ষণ! ৩ বন্দুকধারী নিহত, জখম ২ পুলিশকর্মী
ইস্তানবুলে ইজরায়েল কনস্যুলেটের কাছে আচমকা গুলিবর্ষণ! ৩ বন্দুকধারী নিহত, জখম ২ পুলিশকর্মী
advertisement

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, কনস্যুলেটের বাইরে গুলি চলার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সশস্ত্র পুলিশকর্মীরা গুলির শব্দের মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। পরবর্তী সময়ে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং নিরাপত্তা বাহিনী টহল দিতে শুরু করে।

বিচারকদের ওপর হামলা, মোথাবাড়ি কাণ্ডে আইনজীবী মোফাক্কুরুল ইসলামকে বরখাস্ত করল হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন

advertisement

বাণিজ্যিক সম্প্রচার সংস্থা এনটিভি এবং সংবাদ সংস্থা ডিএইচএ জানিয়েছে, ঘটনাস্থলেই তিন সন্দেহভাজন বন্দুকধারীকে “নিষ্ক্রিয়” করা হয়েছে, অর্থাৎ তারা নিহত হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যক্তিরা রাইফেল হাতে ছিল, পরনে ছিল ক্যামোফ্লাজ পোশাক এবং তাদের সঙ্গে ব্যাকপ্যাকও ছিল। তবে এই হামলার কারণ কী বা এর সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

İstanbul’un Beşiktaş ilçesinde bulunan İsrail Konsolosluğu çevresinde meydana gelen silah sesi ihbarlarına ilişkin olarak İstanbul Cumhuriyet Başsavcılığı tarafından derhâl soruşturma başlatılmıştır.

Soruşturma kapsamında bir başsavcı vekili ile iki cumhuriyet savcısı…— Akın Gürlek (@abakingurlek) April 7, 2026

ঘটনার তদন্তে যুক্ত একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বর্তমানে তুরস্কে কোনও ইজরায়েলি কূটনীতিক উপস্থিত নেই। ফলে কনস্যুলেটের কোনও কূটনৈতিক কর্মী এই ঘটনায় আহত হননি বলে জানা গিয়েছে।

advertisement

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, গুলিবর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়েছে। বেসিকতাশ জেলায় কনস্যুলেট সংলগ্ন এলাকায় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা সেখানেই তদন্ত করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বহু দিক খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া বার্তায় গুরলেক বলেন, “আমাদের প্রধান পাবলিক প্রসিকিউটর দফতরের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনাটির সম্পূর্ণ সত্য উদঘাটনের লক্ষ্যে কাজ চলছে। অত্যন্ত সতর্কতা ও বহু দিক বিবেচনা করে তদন্ত এগোচ্ছে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইস্তানবুলে ইজরায়েল কনস্যুলেটের কাছে আচমকা গুলিবর্ষণ! ৩ বন্দুকধারী নিহত, জখম ২ পুলিশকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল