TRENDING:

Dolphin attacks trainer in Miami: খেলা দেখাতে দেখাতে ক্ষেপে গেল ডলফিন, তুলে আছাড় মারল প্রশিক্ষককে! দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মায়ামি: ডলফিনকে সাধারণত নিরীহ প্রাণীই হিসেবে চেনেন সবাই৷ দর্শকদের সামনে প্রশিক্ষকদের ইশারায় ডলফিনের নানা ধরনের কসরৎ এবং জলকেলির দৃশ্য দেখেও মুগ্ধ হন প্রত্যেকেই৷ কিন্তু সেই ডলফিনও যে মেজাজ হারিয়ে নিজের প্রশিক্ষককেই আক্রমণ করতে পারে, তা কি কেউ ভেবেছিলেন?
মেজাজ হারালো শান্ত ডলফিন৷ প্রতীকী ছবি, Photo-Canva
মেজাজ হারালো শান্ত ডলফিন৷ প্রতীকী ছবি, Photo-Canva
advertisement

আমেরিকার মায়ামির একটি সি অ্যাকোরিয়ামে এমনই ঘটনা ঘটেছে৷ মেজাজ হারিয়ে খেলা দেখানোর সময় দর্শকদের সামনেই নিজের প্রশিক্ষককে আক্রমণ করে বসে ডলফিনটি৷ জলের মধ্যেই ওই মহিলা প্রশিক্ষককে কার্যত তুলে আছাড় মারে ডলফিনটি৷যদিও তাঁর আঘাত গুরুতর নয় বলেই খবর৷

আরও পড়ুন: নদীতে দেখতে ভিড় জমান পর্যটকরা, সেই প্রাণীর দেহই ভেসে এল চরে! চাঞ্চল্য গাদিয়াড়ায়

advertisement

ঘটনার ভিডিও ট্যুইট করেছে পশুপ্রেমীদের সংগঠন পেটা৷ এই ঘটনার ভিডিও শেয়ার করেছে তারা৷ ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ এই ভিডিও পোস্ট করে ফের একবার ডলফিনদের দিয়ে এই ধরনের সি অ্যাকোরিয়ামে খেলা দেখানোর বিরোধিতা করেছে পেটা৷ ডলফিনদের বদ্ধ জায়গায় না রেখে নিকটবর্তী সমু্দ্রে ছেড়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে৷

আরও পড়ুন: এটা কেমন মাছ? নাকি পাখি? জেলেদের জালে যা ধরা পড়ল, সেটা আসলে কী?

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রশিক্ষক ওই মহিলাকে রীতিমতো তেড়েফুঁড়ে আক্রমণ করছে ডলফিনটি৷ ক্রমাগত তাঁকে ঠেলতে থাকে ওই ডলফিনটি৷ নিজেকে বাঁচাতে কোনওক্রমে সাঁতরে জলাশয়ের পাড়ে চলে আসেন ওই প্রশিক্ষক৷ সঙ্গে সঙ্গেই ওই মহিলা প্রশিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

বিবৃতিতে ওই সি অ্যাকোরিয়াম কর্তৃপক্ষ জানায়, আক্রমণকারী ডলফিনটির নাম সানডান্স৷ বিবৃতিতে দাবি করা হয়েছে, নিজের প্রশিক্ষকের সঙ্গে জলের মধ্যেই আচমকা ধাক্কা লেগে যায় ডলফিনটির৷ এর পরেই সেটি নির্ধারিত খেলা না দেখিয়ে আচমকা মেজাজ হারায়৷ হঠাৎ ধাক্কা লাগার কারণেই ডলফিনটি এই ধরনের আক্রমণ চালায় বলে দাবি করা হয়েছে৷ এই ঘটনার পর ফের একবার ডলফিনের মতো প্রাণীদের বন্দি করে রেখে খেলা দেখানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dolphin attacks trainer in Miami: খেলা দেখাতে দেখাতে ক্ষেপে গেল ডলফিন, তুলে আছাড় মারল প্রশিক্ষককে! দেখুন ভিডিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল