এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৪২ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ৪৩২ । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯২২ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৪৬ হাজার ৬ জন, মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৭ জনের। মৃতের নিরখে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৪ লক্ষ ৪৯ হাজার ৮৩৪ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২৮ জনের। মৃত্যুর নিরিখে খারাপ পরিস্থিতি ব্রিটেনেও। এর মধ্যে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪০,২৬১ জনের। আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে স্পেনে। স্পেনে ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৭,১৩৪ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজারের বেশি।
advertisement
জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৭৬৩ জনের। পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৭ হাজার ৪০০ জন আর মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬২ জনের। তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৩৪০ আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪৮ জনের। ফ্রান্সে সংক্রমিত ১ লক্ষ ৫৩ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৯,১১১ মানুষের।
