TRENDING:

লোমহীন দেহ, চোখের মণিও নেই! 'বীভৎস' বিড়ালের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় Viral

Last Updated:

এমন বিড়াল দেখলে হাজার বিড়াল প্রেমীদেরও বিড়াল প্রীতি উড়বে! কী ভয়ঙ্কর দেখতে লাগছে এই ভিন্ন দেখতে বিড়ালকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ যেন এক ভয়ের ছবি! কাউকে ভয় দেখাতে এই ভিডিওই যথেষ্ট৷ তবে এই ভিডিও বাস্তবের৷ কোনও কল্পনার জগতের নয়৷ রক্ত-মাংসের এই বিড়ালের নাম জ্যাস্পার৷ গায়ে নেই এক ইঞ্চিও লোম৷ শুধুই থলথলে চামরা৷ তবে ভয় লাগবে তাঁর মণি হীন চোখদুটি দেখে! চোখের জায়গায় শুধুই দুটি বড় গর্ত৷ তবে এই বিড়ালকে নিয়ে হুজুগে মেতেছেন নেটিজেনরা৷ জ্যাস্পার এখন ইন্টারনেট সেনসেশন৷ ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে তার ভক্ত সংখ্যা বিপুল৷ সকলেই তার এই ভিন্ন লুকের জন্য পাগল৷ তাই তো জ্যাস্পারের ভিডিও শেয়ার ও লাইক হয় ব্যাপকভাবে৷
advertisement

জ্যাস্পারের বয়স ১২ বছর৷ তবে জন্ম থেকে একে এরম দেখতে নয়৷ জন্মের সময় অন্যান্য বিড়ালের মত সুস্থই ছিল সে৷ তাকে দেখে পছন্দ হওয়ায় মালিক কেলি দত্তক নেন৷ তবে কিছু বছর পর এই বিড়ালের এক ধরণের অসুখ হয়৷ যার নাম ফেলাইন হার্পেস ভাইরাস৷ একই সঙ্গে কর্নিয়াল আলসরে ক্ষতিগ্রস্থ হয় তাঁর ডান চোখও৷ চোখের অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে, সেটা বাদ দিতে নয়৷ না হলে আরও বাড়তে পারত ক্ষত৷ এর কয়েক মাস পর একই সমস্যা হয় অন্য চোখেও৷ ২০১৮-তে দ্বিতীয় চোখটিও বাদ পড়ে৷ তবে চোখ বাদ গেলেও আশপাশের পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে জ্যাস্পার৷

advertisement

তাই তাকে দেখে অনুপ্রাণিত বহু পশুপ্রেমী৷ খুবই ভয়ঙ্কর ছিল সেই সময়টা৷ কিছুতেই বুঝতে পারছিলাম না কেন ওর চোখে এমন সমস্যা হচ্ছে৷ তবে চিকিৎসা করে ও ভাল আছে৷ কী কারণে এটা হয়েছিল জানা যায়নি ঠিকই৷ তবে যেভাবে চিকিৎসা হয়েছে, সেটা খুবই ভাল৷ এমনই জানিয়েছেন জ্যাস্পারের মালিক৷

advertisement

২০১৯-এ জ্যাস্পারের হাল্কা স্ট্রোকও হয়৷ তবে এখন সে পুরোপুরি সুস্থ৷ ১২ বছর বয়স তার৷ পশুচিকিৎসকের মতে আরও কিছু বছর বাঁচবে জ্যাস্পার৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

আপাতত জ্যাস্পারের ৭২,৯০০ জন ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছেন৷ ৫০ হাজার ফলোয়ার রয়েছেন টিকটিকে এবং ১২ হাজার ফলোয়ার রয়েছেন ফেসবুকে! তার মালিক নিয়মিত জ্যাস্পারের ছবি ও ভিডিও শেয়ার করেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
লোমহীন দেহ, চোখের মণিও নেই! 'বীভৎস' বিড়ালের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় Viral
Open in App
হোম
খবর
ফটো
লোকাল