TRENDING:

সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে টের পেলেন বাহুমূল থেকেও দুধের ধারা! ভিডিও দেখুন মহিলার...

Last Updated:

তিন সন্তানের মা, টিকটকে ওলিওপ (@ollieoooop) নামে পরিচিত৷ সন্তান জন্মের পর যখন তিনি স্তন্যপান করাচ্ছেন, তখন এই ঘটনা ঘটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিনেসোটা: সন্তান জন্মের পর মায়ের শরীরে কখনও কখনও নানা রকমের জটিলতা দেখা দেয়৷ এবার এমন এক অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন এক মহিলা, যা নিঃসন্দেহে নজিরবিহীন! বিদেশিনী জানিয়েছেন যে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় তিনি দেখেছেন যে তাঁর বাহুমূল থেকে দুধ বেরচ্ছে! বাহুমূলে একটা লাম্প বা মাংস পিণ্ড মতো অনুভব করেন তিনি৷ পরবর্তীতে তাতে হাল্কা চাপ দিতেই তিনি দেখেন যে সেখান থেকে দুধ পড়ছে৷ মিনেসোটা শহরের এই মহিলা নিজের টিকটক ভিডিওতে এই অভিজ্ঞতা ভাগ করেন সকলের সঙ্গে এবং ভিডিও তুলে ধরেন৷
advertisement

তিন সন্তানের মা, টিকটকে ওলিওপ (@ollieoooop) নামে পরিচিত৷ সন্তান জন্মের পর যখন তিনি স্তন্যপান করাচ্ছেন, তখন এই ঘটনা ঘটে৷ শরীরে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করেন তিনি৷ বাহুমূল থেকে এভাবে দুধ পড়ছে, প্রথমে বুঝতেই পারেননি মহিলা৷ বগলে কিছুটা উঁচু এবং দলা মতো নজরে আসে তাঁর৷ তারপর তাতে কিছুটা চাপ দিতেই দুধ বেরিয়ে আসে! কেন এভাবে শরীরের অন্যত্র দুধ আসছে, তা বুঝে উঠতে পারেননি মহিলা৷ ঘাবড়ে যান কিছুটা৷ সেই সময় তাঁর সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন তিনি৷ তাই সচেতন হন৷ খোঁজ নিতে শুরু করেন কী কারণে তাঁর এমন হচ্ছে৷

advertisement

এরপর ভিডিও তুলে সবাইকে জানাতে চান তাঁর সমস্যার কথা৷ তিনি জানান যে, বাহুমূলে পর্যন্ত বিস্তৃত থাকে ব্রেস্ট টিস্যু৷ স্তন্যপানের সময় সেই টিস্যু ফুলে যেতে পারে৷ সেই ফুলে যাওয়া স্থানে জমতে থাকে দুধ এবং পরবর্তীতে সেই দুধ বেরিয়ে আসে৷ তবে সকলে যাতে তাঁর কথা বিশ্বাস করেন, তাই ভিডিওতে বাহুমূল থেকে দুধ বার করে দেখিয়ে দেন মিনেসোটার তিন সন্তানের মা! এবং সত্যিই তাঁর কথা মত, বাহুমূলের উঁচু জায়গা চিপতেই বেরিয়ে আসে দুধ!

advertisement

আরও পড়ুন শরীরের অতিরিক্ত লোম তুলতে ২ কোটি টাকা রূপটান মহিলার, হলেন অসুস্থ, শরীরে বাসা বাঁধল জটিল রোগ

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

জানুয়ারি মাসে এই ভিডিওট্ পোস্ট করেন ওই মহিলা৷ টিকটিকে নজিরবিহীন কিছু ঘটনা শেয়ার করার কথা জানান এক ব্যক্তি৷ তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি পোস্ট করেন এই মহিলা৷ ভিডিও ভাগ করতে গিয়ে তিনি বলেন যে, আমার মতো অভিজ্ঞতা কারও হলে দয়া করে জানান, কারণ এই বিচিত্র ঘটনা শুধুমাত্র আমার সঙ্গে ঘটছে, এটা তো হতে পারে না! তারপর অনেকেই জানান যে, তারও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন৷ এই শুনে কিছুটা যেন নিশ্চিন্ত হন তিনি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে টের পেলেন বাহুমূল থেকেও দুধের ধারা! ভিডিও দেখুন মহিলার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল