TRENDING:

Bolsonaro in hospital: হেঁচকি কিছুতেই বন্ধ হচ্ছে না ! হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

Last Updated:

Brazil President Jair Bolsonaro: ঠিক কী কারণে এই হেঁচকির সমস্যা তাঁর হচ্ছে, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রাসিলিয়া: এক অদ্ভূত সমস্যায় এখন ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো (Jair Bolsonaro) ৷ কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না তাঁর ৷ সঙ্গে প্রচণ্ড পেটে ব্যথা ৷ সব মিলিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট ৷
advertisement

ঠিক কী কারণে এই হেঁচকির সমস্যা তাঁর হচ্ছে, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ তাঁদের অনুমান অন্ত্রের কোনও সমস্যা থেকেই এই হেঁচকির সমস্যা হচ্ছে বলসোনারোর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

বছর তিনেক আগে ব্রাজিলের প্রেসিডেন্টের উপর হামলা চালায় এক আততায়ী ৷ বলসোনারোর পেটে ছুরি মেরেছিল সে ৷ সে যাত্রায় ব্রাজিলের প্রেসিডেন্ট বেঁচে গেলেও এখন নতুন করে কোনও সমস্যা হচ্ছে কী না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা ৷ তবে চিকিৎসায় বলসোনারো দ্রুত সেরে উঠবেন বলেই আশা করছেন তাঁরা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bolsonaro in hospital: হেঁচকি কিছুতেই বন্ধ হচ্ছে না ! হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল