TRENDING:

BBC-র অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির ঘরে সেক্স টয়! হেসে খুন নেটিজেনরা

Last Updated:

অতিথির বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল তাঁর বাড়ির একটি বইয়ের তাকে । সেখানেই শোভা পাচ্ছিল সেক্স টয়টি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সংবাদ চ্যানেলের নিমন্ত্রিত অতিথিদের প্যানেল ডিসকাশন দেখতে অভ্যস্ত দর্শকরা । চ্যানেলের সংবাদ পাঠক বা পাঠিকার সঙ্গে কোনওএকটি বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করেন, তর্কবিতর্ক, মতভেদ, পর্যালোচনা সবটাই হয় সেখানে । আর এই লকডাউন পরিস্থিতিতে বহু চ্যানেলই অনলাইন ভিডিও কল বা জুম মিটিং বা গুগল মিটের মাধ্যমে এই আলোচনা সভার আয়োজন করে থাকে ।
advertisement

এই সমস্ত অনলাইন মিটিংয়ে অনেক সময়ই বেশ অস্বস্তিকর ঘটনা ঘটে যায় । বাড়িতে বসে ভিডিও কলে কথা বলার সময় অনেকেই সচেতন থাকেন না ঘরের পরিবেশ সম্বন্ধে । ফলে ভিডিওতে এমন কিছু ছবি ধরা পড়ে যায়, যা বেশ বিড়ম্বনার । কিছুদিন আগেই এক নিউজ অ্যাঙ্কর প্যান্ট না পরেই বসে পড়েছিলেন ভিডিও মিটিংয়ে । সেই ঘটনাও চোখ এড়ায়নি নেটিজেনদের ।

advertisement

আর এ বার BBC-র ভিডিও মিটিংয়ে যা দেখা গেল, তাতে সকলেরই চক্ষুচড়কগাছ । হেসেই অস্থির হচ্ছেন নেটিজেনরা । BBC-র তরফে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছিল গত মঙ্গলবার সন্ধেয় । বিষয় ছিল, প্যানডেমিকের প্রভাব এবং কর্মসংস্থানের হার । এই আলোচনায় অংশ নিয়েছিলেন ইভেত অ্যামোস নামের এক মহিলা । কিন্তু তাঁর বক্তব্য শোনার থেকেও বেশি দর্শকদের চোখ আটকে গিয়েছিল অ্যামোসের বাড়ির একটি বইয়ের তাকে । ওই মহিলার ঠিক পিছনেই ছিল তাকটি । আর সেই তাকেই শোভা পাচ্ছিল পেনিস আকৃতির একটি সেক্স টয় । ওই মহিলা ভিডিও কলে বসার আগে জিনিসটি সেখান থেকে সরাতে ভুলে গিয়েছিলেন । সম্ভবত তাঁর খেয়ালও ছিল না, ভিডিও কলে সেক্স টয়টি পরিষ্কার দেখা যেতে পারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

আর এরপরেই হাসির ফোয়ারা ছুটল সোশ্যাল মিডিয়ায় । BBC-র ওি ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
BBC-র অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির ঘরে সেক্স টয়! হেসে খুন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল