TRENDING:

Bangladesh News: বাংলাদেশে পর্যুদস্ত জামাত, তারপরেই জামাত প্রধানের বিস্ফোরক মন্তব্য! এবার কী হবে বাংলাদেশে? শুনে চমকে উঠবেন

Last Updated:

Bangladesh News: সহকর্মীদের উদ্দেশ করে জামায়াতের শফিকুর রহমান ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন, তা জানতে চান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: জিততে পারেনি তাঁর দল। কিন্তু বাংলাদেশ জামাত ই ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করলেন, কোনও অপশক্তির কাছে তাঁরা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এই কথাগুলো বলেন।
কী বললেন জামাত প্রধান?
কী বললেন জামাত প্রধান?
advertisement

সহকর্মীদের উদ্দেশ করে জামায়াতের শফিকুর রহমান ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন, তা জানতে চান। শফিকুর রহমান তাঁর পোস্টে অভিযোগ করে লিখেছেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।’

advertisement

ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যায় জানিয়েছেন শফিকুর রহমান। তিনি লিখেছেন, ‘কোনও অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, এটি মানবতার দাবি, ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনও দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: বাংলাদেশে পর্যুদস্ত জামাত, তারপরেই জামাত প্রধানের বিস্ফোরক মন্তব্য! এবার কী হবে বাংলাদেশে? শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল