TRENDING:

Bangladesh News: বাংলাদেশের জেলে হাসিনা আমলের মন্ত্রী রমেশ সেনের মৃত্যু! ভয়াবহ ঘটনা, কী ঘটেছিল জেলে জানেন? শিউরে উঠবেন শুনে

Last Updated:

Bangladesh News: ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও সাবেক জলসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশে প্রাক্তন মন্ত্রী ও বিশিষ্ট হিন্দু নেতা রমেশ চন্দ্র সেনের জেল হেফাজতে মৃত্যুকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শনিবার কারাগারে গুরুতর অসুস্থ হয়ে ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।
রহস্যজনক মৃত্যু রমেশ সেনের
রহস্যজনক মৃত্যু রমেশ সেনের
advertisement

ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও প্রাক্তন জলসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ১৯৪০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন ও মায়ের নাম বালাশ্বরী সেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, ‘গত ১৭ অগাস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল ৯টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাই।’

advertisement

বাংলাদেশের শীর্ষ হিন্দু নেতাদের অন্যতম রমেশ চন্দ্র সেন ছিলেন প্রাক্তন জলসম্পদ মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য। তিনি ২০২৪ সালের নির্বাচনে শেষবারের মতো জয়ী হন। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন একাধিক শীর্ষ নেতা দেশ ছেড়ে চলে যান, তখন সেন বাংলাদেশেই থেকে যান। পরে পুলিশ তাঁকে আটক করে।

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন!
আরও দেখুন

বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিনাজপুর জেলা কারাগার থেকে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ২৯ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছিলেন। সূত্রের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাক্তন মন্ত্রী হিসেবে যে ধরনের চিকিৎসা ও যত্ন তাঁর প্রাপ্য ছিল, তা তিনি পাননি। তাঁর বিরুদ্ধে হত্যা-সহ তিনটি অভিযোগ ছিল বলে জানা গেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: বাংলাদেশের জেলে হাসিনা আমলের মন্ত্রী রমেশ সেনের মৃত্যু! ভয়াবহ ঘটনা, কী ঘটেছিল জেলে জানেন? শিউরে উঠবেন শুনে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল