TRENDING:

Bangladesh New Government: তারেক রহমান ক্ষমতায় আসতেই বাংলাদেশ পেল নতুন গভর্নর! ৯ দিনেই সরে গেলেন পুরনো গভর্নর! নতুন গভর্নর কে হল জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Bangladesh New Government: শেখ হাসিনা জমানার পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাঙ্কের নতুন গভর্নর হয়েছিলেন আহসান এইচ মনসুর। তাঁকে সরিয়ে এবার নতুন গভর্নর হলেন মো. মোস্তাকুর রহমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতেই একের পর এক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করল নতুন সরকার। বুধবার অর্থ মন্ত্রকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নির্দেশ জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন গভর্নর পেল বাংলাদেশ ব্যাঙ্ক
নতুন গভর্নর পেল বাংলাদেশ ব্যাঙ্ক
advertisement

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি হেরা স্যুয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা স্যুয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। মো. মোস্তাকুর রহমান নানা ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ করা হল।

আরও পড়ুন: ‘সেলিমদা-কে বলব, ক্ষমা করে দিন!’ দল বদলের পরই বিস্ফোরক মন্তব্য প্রতীক উর রহমানের! কেন ক্ষমা? শুনে চমকে উঠবেন

advertisement

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে নিয়োগ করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হল। তাঁর জায়গায় নতুন গভর্নর হলেন মো. মোস্তাকুর রহমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

এদিকে, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রক, রেলপথ মন্ত্রক ও নৌপরিবহন মন্ত্রকের দায়িত্ব পাওয়া দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রকের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রক ও সেতু বিভাগের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তারেক রহমান ছাড়া ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মন্ত্রক বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh New Government: তারেক রহমান ক্ষমতায় আসতেই বাংলাদেশ পেল নতুন গভর্নর! ৯ দিনেই সরে গেলেন পুরনো গভর্নর! নতুন গভর্নর কে হল জানেন? শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল