তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৫৮৩টি ভোট। প্রাথমিক বেসরকারি ফলাফল শিটে তার নাম মো. আবুল হাসনাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫টি ভোট। ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৬টি ভোটকেন্দ্রের ভোট গণনায় এই ফলাফল জানা যায়।
advertisement
এই আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ ১০ হাজার ৫৫৯টি। বৈধ ভোট পড়েছে দুই লাখ ১৯ হাজার ৩৭৫টি। ভোটের শতকরা হার ৫৪.৪৮ শতাংশ।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামাতের ইসলামীর আমির শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭টি ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামাতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন। ১২৮টি কেন্দ্রের ভোট গণনা থেকে এই ফলাফল জানা যায়। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। ভোট পড়েছে এক লাখ ৫২ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে দুই হাজার ২৮৮টি ভোট। ভোট পড়ার হার ৪৪%। জামাতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়।
